Isaiah 29:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অহো, অরীয়েল, অরীয়েল, দাউদের শিবির-নগর। তোমরা এক বছরের সঙ্গে অন্য বছর যোগ কর, উৎসবচক্র ঘুরে আসুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অরীয়েল, অরীয়েল, যে নগরে দাউদ বসবাস করতেন, ধিক্ তোমাকে! বছরের পর বছর ধরে তোমার উৎসবগুলি ঘুরে ফিরে আসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অহো, অরীয়েল, অরীয়েল, দায়ূদের শিবিরনগর। তোমরা এক বৎসরে অন্য বৎসর যোগ কর, উৎসবচক্র ঘুরিয়া আইসুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অহো, অরীয়েল, অরীয়েল, দায়ূদের শিবিরনগর। তোমরা এক বৎসরে অন্য বৎসর যোগ কর, উৎসবচক্র ঘুরিয়া আইসুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হায়, অরীয়েল, অরীয়েল, দায়ূদের বাসস্থানের শহর! তুমি বছরের পর বছর পার করে যাচ্ছ আর তোমার উৎসবগুলো ঘুরে ঘুরে আসছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হায়, অরীয়েল, অরীয়েল, দাউদের বাসস্থানের শহর! তুমি বছরের পর বছর পার করে যাচ্ছ আর তোমার ঈদগুলো ঘুরে ঘুরে আসছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের বেদী জেরুশালেমের সমূহ সর্বনাশ। সমূহ সর্বনাশ দাউদের শিবির নগরীর। ভোজপর্ব ও উৎসবাদি নিয়ে আরও একটি বা দুটি বৎসর কেটে যেতে দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বললেন, “অরীযেলের দিকে তাকাও! অরীযেল, সেই শহর যেখানে দায়ুদ তাঁবু ফেলেছিলেন| বছরের পর বছর তার ছুটি অব্যাহত ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধিক, অরীয়েল, অরীয়েল, দায়ূদদের শিবির শহর। তোমরা এক বছরে অন্য বছর যোগ কর, উত্সব ঘুরে আসুক।