Isaiah 29:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ মাবুদ, তোমাদের উপরে গভীর ঘুমের রূহ্‌ ঢেলে দিয়েছেন ও তোমাদের নবীরূপ চোখ বন্ধ করে দিয়েছেন এবং তোমাদের দর্শকরূপ মাথা ঢেকে রেখেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু তোমাদের উপরে এক গভীর নিদ্রা নিয়ে এসেছেন: তিনি তোমাদের দৃষ্টি রুদ্ধ করেছেন (অর্থাৎ ভাববাদীদের); তিনি তোমাদের মস্তক আবৃত করেছেন (অর্থাৎ দর্শকদের)।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সদাপ্রভু তোমাদের উপরে ঘোর নিদ্রাজনক আত্মা ঢালিয়া দিয়াছেন, ও তোমাদের ভাববাদিবর্গরূপ চক্ষু মুদ্রিত করিয়াছেন, এবং তোমাদের দর্শকবর্গরূপ মস্তক ঢাকিয়া রাখিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ সদাপ্রভু, তোমাদের উপরে ঘোর নিদ্রাজনক আত্মা ঢালিয়া দিয়াছেন, ও তোমাদের ভাববাদিবর্গরূপ চক্ষু মুদ্রিত করিয়াছেন, এবং তোমাদের দর্শকবর্গরূপ মস্তক ঢাকিয়া রাখিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ সদাপ্রভু তোমাদের উপর একটা গাঢ় ঘুম এনেছেন; তোমাদের চোখ যে নবীরা, তোমাদের সেই চোখ তিনি বন্ধ করে দিয়েছেন আর তোমাদের মাথা যে দর্শকেরা, তোমাদের সেই মাথা তিনি ঢেকে দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ মাবুদ তোমাদের উপর একটা গভীর ঘুম এনেছেন; তোমাদের চোখ যে নবীরা, তোমাদের সেই চোখ তিনি বন্ধ করে দিয়েছেন আর তোমাদের মাথা যে দর্শকেরা, তোমাদের সেই মাথা তিনি ঢেকে দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তোমাদের তন্দ্রালু করেছেন গভীর নিদ্রায় ডুবে যাওয়ার জন্য। তোমাদের দ্রষ্টা নবীদের দৃষ্টিও ঈশ্বর আচ্ছন্ন করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তোমাকে ঘুম কাতুরে বানাবেন| বন্ধ করে দেবেন তোমার দুচোখ| (ভাববাদীরা হবে তোমার দুচোখ|) প্রভু তোমাদের মাথা ঢেকে দেবেন| (ভাববাদীরা হবে তোমার মাথা|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভু তোমাদের ওপরে খুব ঘুমযুক্ত আত্মা ঢেলে দিয়েছে ও তোমাদের ভাববাদীরা চোখ বন্ধ করেছেন, দর্শকদের মত মাথা ঢেকেছেন।