Isaiah 29:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সমস্ত দর্শন তোমাদের পক্ষে সীলমোহর করা গুটানো-কিতাবের মত হয়েছে; যে লেখা পড়া জানে, তাকে কেউ যদি সেই কিতাব দিয়ে বলে, মেহেরবানী করে এটি পাঠ কর, তবে সে জবাবে বলবে, আমি পারি না, কারণ তা সীলমোহর করা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের কাছে এই দর্শনের সমস্তটাই সিলমোহরাঙ্কিত পুঁথির বাণী ছাড়া আর কিছুই নয়। যে পাঠ করতে পারে, তাকে যদি তোমরা ওই পুঁথিটি দাও ও তাকে বলো, “দয়া করে তুমি এটি পড়ে দাও,” সে উত্তর দেবে, “আমি পড়তে পারব না, কারণ এতে সিলমোহর দেওয়া আছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সমস্ত দর্শন তোমাদের পক্ষে মুদ্রাঙ্কবদ্ধ পুস্তকের কথাস্বরূপ হইয়াছে; যে লেখা পড়া জানে, তাহাকে কেহ যদি সেই পুস্তক দিয়া যদি বলে, অনুগ্রহ করিয়া ইহা পাঠ কর, তবে সে উত্তর করিবে, আমি পারি না, কারণ ইহা মুদ্রাঙ্কবদ্ধ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সমস্ত দর্শন তোমাদের পক্ষে মুদ্রাঙ্কবদ্ধ পুস্তকের কথাস্বরূপ হইয়াছে; যে লেখা পড়া জানে, তাহাকে কেহ যদি সেই পুস্তক দিয়া বলে, অনুগ্রহ করিয়া ইহা পাঠ কর, তবে সে উত্তর করিবে, আমি পারি না, কারণ ইহা মুদ্রাঙ্কবদ্ধ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই গোটা দর্শনটাই তোমাদের কাছে কেবল সীলমোহর করা জড়ানো বইয়ের মত হয়েছে। যে পড়তে জানে তাকে যদি সেই বইটা দিয়ে বলা হয়, “দয়া করে এটা পড়ুন,” তবে উত্তরে সে বলবে, “আমি পারব না, কারণ এটা সীলমোহর করা হয়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই গোটা দর্শনটাই তোমাদের কাছে কেবল সীলমোহর করা গুটানো-কিতাবের মত হয়েছে। যে তেলাওয়াত করতে জানে তাকে যদি সেই কিতাবটা দিয়ে বলা হয়, “দয়া করে এটা তেলাওয়াত করুন,” তবে জবাবে সে বলবে, “আমি পারব না, কারণ এটা সীলমোহর করা হয়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবীদের সমস্ত দর্শনের অর্থ তোমাদের কাছে গোপন রাখা হবে। সীলমোহর করে বন্ধ করে রাখা পুস্তক যেমন অর্থহীন, তোমাদের কাছে এও হবে তেমনি। তোমাদের মধ্যে শিক্ষিত কোন ব্যক্তি যদি এই বইটি কারও কাছে নিয়ে গিয়ে তাকে পড়ে দিতে বলে, তাহলে সে বলবে যে বইটি সে পড়তে পারবে না, কারণ বইটি সীলমোহর করে বন্ধ করা আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাকে বলছি যে এসব ঘটনাগুলি ঘটবে| কিন্তু তোমরা আমাকে বুঝবে না| আমার কথাগুলো তোমার কাছে বন্ধ ও সীলমোহর করা বই-এর মধ্যের কথাগুলোর মত মনে হবে| তুমি বইটি এমন কাউকে দিতে পার যে পড়তে পারে| কিন্তু তাকে যদি পড়তে বল সে বলবে, “আমি পড়তে পারব না| কারণ বইটি বন্ধ এবং তা আমি খুলতে পারব না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমস্ত দর্শন, তোমাদের জন্যে বদ্ধ বইয়ের কথার মত হয়েছে; যে লেখাপড়া জানে, তাকে সেই বই দিয়ে যদি বলে, দয়া করে এটা পড় তবে সে উত্তর দেবে, আমি পারিনা, কারণ এটা বদ্ধ।