Isaiah 29:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার যে লেখা পড়া জানে না, তাকে যদি সে তা দিয়ে বলে, মেহেরবানী করে এটি পাঠ কর, তবে সে জবাবে বলবে আমি পড়তে জানি না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অথবা যে পড়তে জানে না, এমন কাউকে যদি পুঁথিটি দাও ও বলো, “দয়া করে এটি পড়ে দাও,” সে উত্তর দেবে, “আমি পড়তে জানি না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার যে লেখা পড়া জানে না, তাহাকে যদি সে তাহা দিয়া বলে, অনুগ্রহ করিয়া ইহা পাঠ কর, তবে সে উত্তর করিবে আমি লেখা পড়া জানি না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার যে লেখা পড়া জানে না, তাহাকে যদি সে তাহা দিয়া বলে, অনুগ্রহ করিয়া ইহা পাঠ কর, তবে সে উত্তর করিবে আমি লেখা পড়া জানি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিম্বা যে পড়তে জানে না তাকে বইটা দিয়ে যদি বলা হয়, “দয়া করে এটা পড়ুন,” তবে উত্তরে সে বলবে, “আমি পড়তে জানি না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিংবা যে তেলাওয়াত করতে জানে না তাকে কিতাবটা দিয়ে যদি বলা হয়, “দয়া করে এটা তেলাওয়াত করুন,” তবে জবাবে সে বলবে, “আমি তেলাওয়াত করতে জানি না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আবার কোন নিরক্ষর ব্যক্তিকে যদি বইটি পড়ে দিতে বল, তাহলে সে বলবে, কি করে পড়তে হয়, সে জানে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অথবা তুমি কাউকে বইটি দিতে পার, যে পড়তে পারে না| সেই লোকটিকে পড়তে বললে সে বলবে, “আমি এই বই পড়তে পারব না| কারণ কি ভাবে বইটি পড়তে হয় তা আমার জানা নেই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার যে লেখাপড়া জানে না, তাকে যদি বই দিয়ে বলা হয়, দয়া করে এটা পড় তবে সে উত্তর দেবে আমি লেখাপড়া জানি না।