Isaiah 29:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধিক্‌ তাদেরকে, যারা গভীর মন্ত্রণা করে ও মাবুদের কাছ থেকে তা গুপ্ত রাখতে চেষ্টা করে, অন্ধকারে কাজ করে ও বলে, আমাদের কে দেখতে পায়? আমাদের কে চিনতে পারে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধিক্ তাদের, যারা সদাপ্রভুর কাছে তাদের পরিকল্পনা লুকাবার জন্য গভীর জলে নেমে যায়, যারা অন্ধকারে নিজেদের কাজ করে ও ভাবে, “কে আমাদের দেখতে পাচ্ছে? কে এসব জানতে পারবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধিক্‌ তাহাদিগকে, যাহারা গভীর মন্ত্রণা করতঃ সদাপ্রভু হইতে তাহা গুপ্ত রাখিতে চেষ্টা করে, অন্ধকারে কর্ম্ম করে ও বলে, আমাদিগকে কে দেখিতে পায়? আমাদিগকে কে চিনিতে পারে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধিক্‌ তাহাদিগকে, যাহারা গভীর মন্ত্রণা করতঃ সদাপ্রভু হইতে তাহা গুপ্ত রাখিতে চেষ্টা করে, অন্ধকারে কর্ম করে ও বলে, আমাদিগকে কে দেখিতে পায়? আমাদিগকে কে চিনিতে পারে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধিক্‌ সেই লোকদের, যারা সদাপ্রভুর কাছ থেকে তাদের পরিকল্পনা লুকাবার জন্য প্রাণপণ চেষ্টা করে। তারা অন্ধকারে তাদের কাজ করে আর ভাবে, “কে আমাদের দেখছে? কে জানতে পারবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘৃণ্য সেই লোকেরা, যারা মাবুদের কাছ থেকে তাদের পরিকল্পনা লুকাবার জন্য প্রাণপণ চেষ্টা করে। তারা অন্ধকারে তাদের কাজ করে আর ভাবে, “কে আমাদের দেখছে? কে জানতে পারবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা প্রভু পরমেশ্বরের কাছে তাদের পরিকল্পনা গোপন রাখতে চেষ্টা করে তাদের সমূহ সর্বনাশ! তারা সঙ্গোপনে নিজেদের পরিকল্পনা অনুযায়ী কাজ করে চলে এবং ভাবে, কেউ তাদের দেখতে পাবে না বা জানতে পারবে না তারা কি করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সব মানুষ প্রভুর কাছ থেকে অনেক কিছুই লুকিয়ে রাখার চেষ্টা করে| তারা মনে করে যে প্রভু কিছুতেই বুঝতে পারবেন না| তারা অন্ধকারের মধ্যে পাপ কাজ করে| তারা নিজেদের মধ্যে বলাবলি করে, “আমাদের কেউ দেখতে পায় না, কেউ জানতেও পারবে না আমরা আসলে কে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধিক সেই লোকদের, যারা সদাপ্রভুর কাছ থেকে তাদের পরিকল্পনাগুলি গভীরভাবে লুকিয়ে রাখে। তারা অন্ধকারে কাজ করে। তারা বলে, “কে আমাদের দেখছে? কে জানতে পারবে?”