Isaiah 29:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের কেমন বিপরীত বুদ্ধি! কুমার কি মাটির সমান বলে গণ্য? নির্মিত বস্তু কি নির্মাতার বিষয়ে বলবে, ঐ ব্যক্তি আমাকে নির্মাণ করে নি? গঠিত বস্তু কি তার গঠনকারীর বিষয়ে বলবে, ওর বুদ্ধি নেই?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা সমস্ত বিষয়কে উল্টোপাল্টা করছ, যেন কুমোর ও মাটি, একই সমান! নির্মিত বস্তু কি নির্মাতাকে বলবে, “সে আমাকে নির্মাণ করেনি?” পাত্র কি কুমোরকে বলতে পারে, “ও কিছুই জানে না?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের কেমন বিপরীত বুদ্ধি! কুম্ভকার কি মৃত্তিকার সমান বলিয়া গণ্য? নির্ম্মিত বস্তু কি নির্ম্মাতার বিষয়ে বলিবে, ঐ ব্যক্তি আমাকে নির্ম্মাণ করে নাই? গঠিত বস্তু কি আপন গঠনকারীর বিষয়ে বলিবে, উহার বুদ্ধি নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের কেমন বিপরীত বুদ্ধি! কুম্ভকার কি মৃত্তিকার সমান বলিয়া গণ্য? নির্মিত বস্তু কি নির্মাতার বিষয়ে বলিবে, ঐ ব্যক্তি আমাকে নির্মাণ করে নাই? গঠিত বস্তু কি আপন গঠনকারীর বিষয়ে বলিবে, উহার বুদ্ধি নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের কেমন উল্টা বুদ্ধি! তোমরা তো কুমার আর মাটিকে একই সমান ধরছ! যে তৈরী করছে তার তৈরী জিনিস কি তার বিষয় বলতে পারে, “সে আমাকে তৈরী করে নি”? পাত্র কি কুমারের বিষয়ে বলবে, “সে কিছুই জানে না”?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের কেমন উল্টা বুদ্ধি! তোমরা তো কুমার আর মাটিকে একই সমান ধরছ! যে তৈরী করছে তার তৈরী জিনিস কি তার বিষয় বলতে পারে, “সে আমাকে তৈরী করে নি”? পাত্র কি কুমারের বিষয়ে বলবে, “সে কিছুই জানে না”?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের বুদ্ধি বিপর্যয় হয়েছে। তারা সবকিছু উল্টে দিতে চায়। মাটি, না কুম্ভকার—কোনটির গুরুত্ব বেশি? মানুষের হাতের তৈরী কোন বস্তু কি তাকে বলতে পারে, “তুমি আমাকে তৈরী কর নি’’ অথবা সে কি তাকে বলতে পারে, “তুমি জান না তুমি কি তৈরী করেছ?’’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা আসলে বিভ্রান্ত| তোমরা মনে কর যে মাটি আর কুমোর সমান| তোমরা ভাবো যে তৈরী জিনিষটি, যে তাকে তৈরী করেছে তাকে বলতে পারে, “তুমি আমাকে তৈরী করনি!” এটা আসলে একটা পাত্রের মত যে তার সৃষ্টিকর্তাকে বলছে, “তুমি বোঝ না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের কেমন বিপরীত বুদ্ধি! কুমোর কি মাটির মত গণ্য, যে তৈরী করছে তার তৈরী জিনিস কি তার বিষয় বলতে পারে, “সে আমাকে তৈরী করে নি,” অথবা গঠিত জিনিস তার বিষয়ে বলবে যে তাকে তৈরী করেছে, “সে কিছুই জানে না?”