Isaiah 29:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতি অল্পকাল গত হলে লেবানন কি বাগানে পরিণত হবে না? আর বাগান কি অরণ্য বলে গণ্য হবে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অল্প সময়ের মধ্যে, লেবানন কি উর্বর ক্ষেত্রে পরিণত হবে না? আর উর্বর জমি কি অরণ্যের মতো মনে হবে না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতি অল্পকাল গত হইলে লিবানোন কি উদ্যানে পরিণত হইবে না? আর উদ্যান কি অরণ্য বলিয়া গণ্য হইবে না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতি অল্পকাল গত হইলে লিবানোন কি উদ্যানে পরিণত হইবে না? আর উদ্যান কি অরণ্য বলিয়া গণ্য হইবে না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অল্পকালের মধ্যে তো লেবাননের বন একটা উর্বর জমি হয়ে উঠবে আর উর্বর জমি বনের মত মনে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অল্পকালের মধ্যে তো লেবাননের বন একটা উর্বর জমি হয়ে উঠবে আর উর্বর জমি বনের মত মনে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রবাদ আছে, এককালে যা ছিল লেবাননের ঘন অরণ্য, খুব শীঘ্রই সেই অরণ্য পরিণত হবে শস্যসমৃদ্ধ কৃষিক্ষেত্রে এবং শস্যক্ষেত্র পরিণত হবে ঘন অরণ্যে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সত্যটি হল: কিছু সময় পরেই লিবানোন উত্তর ইস্রায়েলের সু-আবাদি কর্মিল পর্বতের মতো উর্বর চাষের জমি পেয়ে যাবে এবং কর্মিল পর্বত ঘণ অরণ্যের মতো হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অল্পদিনের র মধ্যে তো লিবানোনের বন একটা ক্ষেতে পরিণত হবে আর ক্ষেত বন হবে।