Isaiah 29:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন বধিররা কিতাবের কালাম শুনবে এবং ঘন অন্ধকার ও অন্ধকারের মধ্য থেকে অন্ধদের চোখ দেখতে পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন, বধিরেরা সেই পুঁথির বাণীগুলি শুনতে পাবে, হতাশা ও অন্ধকার থেকে অন্ধ লোকদের চোখ দেখতে পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন বধিরগণ পুস্তকের বাক্য শুনিবে, এবং তিমির ও অন্ধকারের মধ্য হইতে অন্ধদের চক্ষু দেখিতে পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন বধিরগণ পুস্তকের বাক্য শুনিবে, এবং তিমির ও অন্ধকারের মধ্য হইতে অন্ধদের চক্ষু দেখিতে পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন বয়রারা সেই জড়ানো বইয়ের কথা শুনতে পাবে, আর গভীর অন্ধকারে থাকা অন্ধেরা দেখতে পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন বধিররা সেই গুটানো-কিতাবের কথা শুনতে পাবে, আর গভীর অন্ধকারে থাকা অন্ধেরা দেখতে পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দিন যখন আসবে, পুস্তক পাঠ হলে বধিরেরা শুনতে পারে এবং অন্ধকারে যাদের বাস, সেই অন্ধেরা দেখতে পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বধির শুনতে পাবে, বই থেকে পড়ে শোনানো কথাগুলি; অন্ধ কুয়াশা ও অন্ধকারের মধ্যেও দেখতে পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন বধিররা বইয়ের কথা শুনতে পাবে এবং গভীর অন্ধকারে থাকা অন্ধেরা দেখতে পাবে।