Isaiah 29:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নম্র লোকেরাও মাবুদে উত্তরোত্তর আনন্দিত হবে এবং মানুষের মধ্যবর্তী দরিদ্ররা ইসরাইলের পবিত্রতায় উল্লাস করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পুনরায় নতনম্র লোকেরা সদাপ্রভুর কারণে আনন্দিত হবে; নিঃস্ব ব্যক্তিরা ইস্রায়েলের পবিত্রতমজনের কারণে আনন্দ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নম্রগণও সদাপ্রভুতে উত্তরোত্তর আনন্দিত হইবে, এবং মনুষ্যদের মধ্যবর্ত্তী দরিদ্রগণ ইস্রায়েলের পবিত্রতমে উল্লাস করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নম্রগণও সদাপ্রভুতে উত্তরোত্তর আনন্দিত হইবে, এবং মনুষ্যদের মধ্যবর্তী দরিদ্রগণ ইস্রায়েলের পবিত্রতমে উল্লাস করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নম্র লোকেরা আবার সদাপ্রভুকে নিয়ে আনন্দিত হবে, আর যারা খুব গরীব তারা ইস্রায়েলের সেই পবিত্রজনকে নিয়ে আনন্দ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নম্র লোকেরা আবার মাবুদকে নিয়ে আনন্দিত হবে, আর যারা খুব গরীব তারা ইসরাইলের আল্লাহ্ পাককে নিয়ে আনন্দ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দরিদ্র ও নত-নম্র মানুষ আবার লাভ করবে ইসরায়েলের আরাধ্য পবিত্র প্রভু পরমেশ্বরের দেওয়া অপার আনন্দ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু গরীব মানুষদের সুখী করবেন| ইস্রায়েলে গরীব লোকরা ইস্রায়েলের সেই পবিত্র একজনের নামে আনন্দ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অত্যাচারিত লোকেরা আবার সদাপ্রভুকে নিয়ে আনন্দিত হবে এবং যারা খুব গরিব তারা ইস্রায়েলের সেই পবিত্রজনকে নিয়ে আনন্দ করবে।