Isaiah 29:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমি অরীয়েলের প্রতি দুঃখ ঘটাবো, তাতে শোক ও মাতম হবে; আর সে আমার পক্ষে অরীয়েলের মত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও, আমি অরীয়েল অবরোধ করব; সে শোকবিলাপ ও হাহাকার করবে, সে আমার কাছে বেদির চুল্লির মতো হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি অরীয়েলের প্রতি দুঃখ ঘটাইব, তাহাতে শোক ও বিলাপ হইবে; আর সে আমার পক্ষে অরীয়েলের ন্যায় হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি অরীয়েলের প্রতি দুঃখ ঘটাইব, তাহাতে শোক ও বিলাপ হইবে; আর সে আমার পক্ষে অরীয়েলের ন্যায় হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি অরীয়েলের উপর বিপদ আনব। সে শোক ও বিলাপ করবে; সে আমার কাছে একটা অরীয়েলের মত, অর্থাৎ একটা বেদীর মত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি অরীয়েলের উপর বিপদ আনব। সে শোক ও বিলাপ করবে; সে আমার কাছে একটা অরীয়েলের মত, অর্থাৎ একটা কোরবানগাহের মত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর “ঈশ্বরের বেদী’’ নামে পরিচিত সেই নগরীর উপরে ঈশ্বর নামিয়ে আনবেন বিপর্যয়। আর্ত ক্রন্দন ও হাহাকারে পূর্ণ হয়ে যাবে সেখানের আকাশ-বাতাস এবং সমগ্র নগরী হবে হোমবলির বেদীর মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি অরীযেলকে শাস্তি দিয়েছি| দুঃখ আর কান্নায় শহরটা ভরে গিয়েছে| কিন্তু সে আমার চির কালের অরীযেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি অরীয়েলের জন্য দুঃখ ঘটাব, তাতে শোক ও বিলাপ হবে; আর সে আমার জন্যে অরীয়েলের মত হবে।