Isaiah 29:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা দুর্দান্ত লোক আর নেই, নিন্দুকরাও শেষ হয়ে গেল, যেসব লোক অধর্মে উৎসুক, তারা উচ্ছিন্ন হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নির্মম লোকেরা অদৃশ্য হবে, ব্যঙ্গ-বিদ্রুপকারীদের আর দেখা যাবে না, যারা অন্যায় কাজের জন্য ষড়যন্ত্র করে, তারা উচ্ছিন্ন হবে—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা দুর্দ্দান্ত লোক আর নাই, নিন্দক লুপ্ত হইল, যে সকল লোক অধর্ম্মে উৎসুক, তাহারা উচ্ছিন্ন হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা দুর্দান্ত লোক আর নাই, নিন্দুক লুপ্ত হইল, যে সকল লোক অধর্মে উৎসুক, তাহারা উচ্ছিন্ন হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নিষ্ঠুরেরা আর থাকবে না; ঠাট্টা-বিদ্রূপ কারীরাও শেষ হয়ে যাবে, আর যারা মন্দ কাজ করতে চায় তাদের ধ্বংস করে ফেলা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নিষ্ঠুরেরা আর থাকবে না; ঠাট্টা-বিদ্রূপকারীরাও শেষ হয়ে যাবে, আর যারা খারাপ কাজ করতে চায় তাদের ধ্বংস করে ফেলা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা ঈশ্বরকে ঘৃণা করে এবং অপরের উপর উৎপীড়ন করে, এবার তাদের দিন শেষ। প্রতিটি পাপী ধ্বংস হয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন নিষ্ঠুর ও উদ্ধত লোকরা আর থাকবে না তখন এটা ঘটবে| যারা মন্দ কাজ করার জন্য সুযোগ খুঁজে বেড়ায় সেই সব লোকদের পতনের পর এটা ঘটবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিষ্ঠুরেরা শেষ হয়ে যাবে; ঠাট্টা-বিদ্রূপকারীরাও অদৃশ্য হয়ে যাবে, আর যারা মন্দ কাজ করতে ভালবাসে তাদের ধ্বংস করে ফেলা হবে।