Isaiah 29:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তো বাক্কৌশলে মানুষকে দোষী করে, নগর-দ্বারে দোষবক্তার জন্য ফাঁদ পাতে, অকারণে ধার্মিকের প্রতি অন্যায় করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অর্থাৎ, যারা নির্দোষকে অপরাধী সাব্যস্ত করে, যারা আদালতে প্রতিবাদীকে ফাঁদে ফেলে এবং যারা মিথ্যা সাক্ষ্যের দ্বারা নির্দোষ ব্যক্তিকে ন্যায়বিচার পেতে বঞ্চিত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা ত বাক্কৌশলে মানুষকে দোষী করে, নগর-দ্বারে দোষবক্তার জন্য ফাঁদ পাতে, অকারণে ধার্ম্মিকের প্রতি অন্যায় করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা ত বাক্কৌশলে মনুষ্যকে দোষী করে, নগর-দ্বারে দোষবক্তার জন্য ফাঁদ পাতে, অকারণে ধার্মিকের প্রতি অন্যায় করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা মিথ্যা কথা দিয়ে মানুষকে দোষী করে, শহর-ফটকে নির্দোষীর পক্ষে থাকা লোককে ফাঁদে ফেলে এবং মিথ্যা সাক্ষ্য দিয়ে নির্দোষীকে ন্যায়বিচার পেতে দেয় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা মিথ্যা কথা দিয়ে মানুষকে দোষী করে, শহর-দরজায় নির্দোষীর পক্ষে থাকা লোককে ফাঁদে ফেলে এবং মিথ্যা সাক্ষ্য দিয়ে নির্দোষীকে ন্যায়বিচার পেতে দেয় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা অপরের উপর দোষারোপ করে, যারা অপরাধীকে দণ্ডের হাত থেকে বাঁচায়, যারা নির্দোষকে সুবিচার লাভে বঞ্চিত করে, ঈশ্বর তাদের সংহার করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সব লোক লোকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ নিয়ে আসে| আদালতে তারা বিচারকদের জন্য ফাঁদ পাতার চেষ্টা করে| তারা আইন মেনে চলা লোকদের বিরুদ্ধে মিথ্যে বিচার আনার জন্য তাদের আইনি তর্কে বিভ্রান্তি সৃষ্টি করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা কথা দিয়ে মানুষকে দোষী করে, যিনি দরজায় ন্যায়বিচার খোঁজে এবং ধার্ম্মিককে মিথ্যা দিয়ে নত করে।