Isaiah 29:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব ইব্রাহিমের মুক্তিদাতা মাবুদ ইয়াকুব কুলের বিষয়ে এই কথা বলেন, ইয়াকুব এখন লজ্জিত হবে না, তার মুখ এখন মলিন থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, অব্রাহামের মুক্তিদাতা সদাপ্রভু, যাকোব কুলকে এই কথা বলেন: “যাকোবের বংশধরেরা আর লজ্জিত হবে না, তাদের মুখমণ্ডল আর ফ্যাকাশে থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব অব্রাহামের মুক্তিদাতা সদাপ্রভু যাকোবকুলের বিষয়ে এই কথা কহেন, যাকোব এখন লজ্জিত হইবে না, তাহার মুখ এখন মলিন থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব অব্রাহামের মুক্তিদাতা সদাপ্রভু যাকোব-কুলের বিষয়ে এই কথা কহেন, যাকোব এখন লজ্জিত হইবে না, তাহার মুখ এখন মলিন থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য অব্রাহামের মুক্তিদাতা সদাপ্রভু যাকোবের বংশ সম্বন্ধে বলছেন, “যাকোব আর লজ্জা পাবে না; তাদের মুখ আর ফ্যাকাশে হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য ইব্রাহিমের মুক্তিদাতা মাবুদ ইয়াকুবের বংশ সম্বন্ধে বলছেন, “ইয়াকুব আর লজ্জা পাবে না; তাদের মুখ আর ফ্যাকাশে হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই এখন প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, যিনি অব্রাহামকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন, তিনি বলেন, হে আমার প্রজাবৃন্দ, তোমরা আর অপমানিত হবে না, লজ্জায় তোমাদের মুখ আর বিবর্ণ হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং, প্রভু যাকোবের পরিবারের সঙ্গে কথা বলবেন| (এই সেই প্রভু যিনি অব্রাহামকে উদ্ধার করেছিলেন|) প্রভু বলেন, “এখন যাকোব (ইস্রায়েলের লোক) বিব্রত ও লজ্জিত হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য অব্রাহামের মুক্তিদাতা সদাপ্রভু যাকোবের বংশ বিষয়ে বলছেন, “যাকোব আর লজ্জা পাবে না; তাদের মুখ আর ফ্যাকাশে হবে না।