Isaiah 29:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ভ্রান্ত-রূহ্গ্রস্ত লোকেরা বিবেচনার কথা বুঝবে, বচসাকারীরা পাণ্ডিত্য শিখিবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাদের আত্মা বিভ্রান্ত, তারা বুদ্ধিলাভ করবে, যারা অভিযোগ করে, তারা নির্দেশনা গ্রহণ করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ভ্রান্ত-আত্মা লোকেরা বিবেচনার কথা বুঝিবে, বচসা কারীরা পাণ্ডিত্য শিখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ভ্রান্ত-আত্মা লোকেরা বিবেচনার কথা বুঝিবে, বচসাকারীরা পাণ্ডিত্য শিখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা ঠিকভাবে বুঝতে পারে না তারা ভালভাবে বুঝতে পারবে, আর যারা অসন্তোষ প্রকাশ করে তারা শিক্ষা গ্রহণ করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা ঠিকভাবে বুঝতে পারে না তারা ভালভাবে বুঝতে পারবে, আর যারা অসন্তোষ প্রকাশ করে তারা শিক্ষা গ্রহণ করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মূর্খেরা বুঝতে শিখবে এবং যারা সবসময় অসন্তোষ প্রকাশ করে, তারা শিক্ষা গ্রহণ করতে আগ্রহী হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাদের আত্মা বিপথে গিয়েছিল তারা বুঝতে পারবে এবং যারা নালিশ করেছিল তারা উচিৎ শিক্ষা পাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা ভ্রান্ত আত্মার লোকেরা বিবেচনার কথা বুঝবে, বচসাকারীরা জ্ঞান শিখবে।”