Isaiah 29:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তুমি অবনত হবে, মাটি থেকে কথা বলবে ও ধুলা থেকে মুদুস্বরে তোমার কথা বলবে; ভূতুড়ে ব্যাপারের মত তোমার স্বর মাটি থেকে বের হবে ও ধূলা থেকে তোমার কথার ফুস্ফুস্ আওয়াজ উঠবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিচে নামানো হলে তুমি ভূমি থেকে কথা বলবে; ধুলোর মধ্য থেকে তোমার অস্পষ্ট কথা শোনা যাবে। ভূপৃষ্ঠ থেকে তোমার স্বর হবে যেন প্রেতাত্মার মতো; ধুলোর মধ্য থেকে তুমি ফিসফিস করে কথা বলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মৃত্তিকা হইতে কথা কহিবে, ও ধূলা হইতে মৃদুস্বরে তোমার কথা বলিবে; ভূতুড়িয়ার ন্যায় তোমার রব মৃত্তিকা হইতে নির্গত হইবে, ও ধূলা হইতে তোমার কথার ফুস্ফুস্ শব্দ উঠিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তুমি অবনত হইবে, মৃত্তিকা হইতে কথা কহিবে, ও ধুলা হইতে মুদুস্বরে তোমার কথা বলিবে; ভূতুড়িয়ার ন্যায় তোমার রব মৃত্তিকা হইতে নির্গত হইবে, ও ধুলা হইতে তোমার কথার ফুস্ফুস্ শব্দ উঠিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাকে নীচে নামানো হবে এবং তুমি মাটি থেকে কথা বলবে; ধুলার মধ্য থেকে অস্পষ্টভাবে তোমার কথা বের হবে। ভূতের স্বরের মত মাটি থেকে তোমার স্বর আসবে; ধুলার মধ্য থেকে তোমার কথা ফিস্ ফিস্ করে বের হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাকে নীচে নামানো হবে এবং তুমি মাটি থেকে কথা বলবে; ধুলার মধ্য থেকে অস্পষ্টভাবে তোমার কথা বের হবে। ভূতের স্বরের মত মাটি থেকে তোমার স্বর আসবে; ধুলার মধ্য থেকে তোমার কথা ফিস্ ফিস্ করে বের হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন জেরুশালেম হবে এক প্রেতাত্মার মত, মাটির তলা থেকে কথা বলার জন্য আপ্রাণ চেষ্টা করবে, ধূলা থেকে বার হয়ে আসবে তোমার অস্ফুট আওয়াজ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি পরাজিত হলে এবং মাটিতে মিশে গেলে| এখন আমি মাটিতে ভূতের মতো তোমার কণ্ঠস্বর শুনতে পাই| তোমার কথাগুলো গোঙানির মত ধূলোর মধ্যে থেকে আসে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তুমি অবনত হবে, মাটি থেকে কথা বলবে ও ধূলো থেকে আস্তে আস্তে তোমার কথা বলবে; ভূতের মত তোমার রব মাটি থেকে বের হবে ও ধূলো থেকে তোমার কথার ফুসফুস শব্দ হবে।