Isaiah 29:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমার দুশমনদের লোক সংখ্যা সূক্ষ্ম ধুলার মত হবে এবং দুর্দান্তদের লোকারণ্য উড়ন্ত ভুষির মত হবে; হঠাৎ এক মুহূর্তের মধ্যেই তা ঘটবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমার বহু শত্রু হবে মিহি ধুলোর মতো, নির্মম নিপীড়নকারীদের বিপুল দল হবে তাড়িত তুষের মতো। হঠাৎই, এক মুহূর্তের মধ্যে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমার শত্রুদের লোকারণ্য সূক্ষ্ম ধূলার ন্যায় হইবে, এবং দুর্দ্দান্তদের লোকারণ্য উড়ন্ত ভুসীর ন্যায় হইবে; ইহা হঠাৎ, মুহূর্ত্তমধ্যে ঘটিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমার শত্রুদের লোকারণ্য সূক্ষ্ম ধুলার ন্যায় হইবে, এবং দুর্দান্তদের লোকারণ্য উড়ন্ত ভুসির ন্যায় হইবে; ইহা হঠাৎ, মুহূর্তমধ্যে ঘটিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমার সেই সব শত্রু হবে মিহি ধুলার মত; সেই নিষ্ঠুর দলগুলো হবে উড়ন্ত তুষের মত। হঠাৎ, এক মুহূর্তে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু মেঘের গর্জন, ভূমিকম্প, ভীষণ শব্দ, ঘূর্ণিবাতাস, তুফান ও গ্রাসকারী আগুনের শিখা দিয়ে তাদের শাস্তি দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমার সেই সব শত্রু হবে মিহি ধুলার মত; সেই নিষ্ঠুর দলগুলো হবে উড়ন্ত তুষের মত। হঠাৎ, এক মুহূর্তে আল্লাহ্‌ রাব্বুল আলামীন মেঘের গর্জন, ভূমিকমপ, ভীষণ শব্দ, ঘূর্ণিবাতাস, তুফান ও গ্রাসকারী আগুনের শিখা দিয়ে তাদের শাস্তি দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেম, যে সমস্ত বিদেশী তোমাকে আক্রমণ করবে, তাদের উড়িয়ে দেওয়া হবে ধূলার মত, তাদের দুধর্ষ সৈন্যবাহিনী উড়ে যাবে তুষের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার শত্রুরা সংখ্যায় ক্ষুদ্র ধূলিকণার মতো প্রচুর| যারা তোমার প্রতি নিষ্ঠুর তাদের সংখ্যা বাতাসে ভেসে যাওয়া ভূসির মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমার শত্রুদের জনসমাবেশ সুক্ষ ধূলোর মতো হবে, দুর্দান্তদের জনসমাবেশ উড়ন্ত ভুষির মত হবে; এটা হঠাৎ, মুহূর্তের মধ্যে ঘটবে,