Isaiah 29:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সর্বজাতির যে লোকারণ্য অরীয়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, যেসব লোক তার ও তাদের দুর্গের বিরুদ্ধে যুদ্ধ করে ও তাকে সঙ্কটাপন্ন করে, তারা স্বপ্নের মত ও রাত্রিকালীন দর্শনের মত হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন অরীয়েলের বিরুদ্ধে যুদ্ধকারী সব জাতির পাল পাল লোকেরা, যারা তাকে ও তার দুর্গকে আক্রমণ করে ও তাকে অবরুদ্ধ করে, তারা হবে ঠিক যেন স্বপ্নের মতো, যেমন রাত্রিবেলা কেউ দর্শন পায়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সর্ব্বজাতির যে লোকারণ্য অরীয়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, যে সকল লোক তাহার ও তদীয় দুর্গের বিরুদ্ধে যুদ্ধ করে, ও তাহাকে সঙ্কটাপন্ন করে, তাহারা স্বপ্নবৎ ও রাত্রিকালীন দর্শনের ন্যায় হইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সর্বজাতির যে লোকারণ্য অরীয়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, যে সকল লোক তাহার ও তদীয় দুর্গের বিরুদ্ধে যুদ্ধ করে, ও তাহাকে সঙ্কটাপন্ন করে, তাহারা স্বপ্নবৎ ও রাত্রিকালীন দর্শনের ন্যায় হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সমস্ত জাতির যে দলগুলো অরীয়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে, অর্থাৎ যারা তাকে ও তার দুর্গকে আক্রমণ করছে আর তাকে বিপদে ফেলছে তারা হবে স্বপ্নের মত আর রাতের বেলার দর্শনের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সমস্ত জাতির যে দলগুলো অরীয়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে, অর্থাৎ যারা তাকে ও তার কেল্লাকে আক্রমণ করছে আর তাকে বিপদে ফেলছে তারা হবে স্বপ্নের মত আর রাতের বেলার দর্শনের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন ঈশ্বরের বেদী জেরুশালেম আক্রমণকারী জাতিবর্গের সমস্ত সৈন্যবাহিনী, তাদের সমস্ত অস্ত্রশস্ত্র, সাজ-সরঞ্জাম—রাতের স্বপ্নের মত মিলিয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনেক দেশ অরীযেলের বিরুদ্ধে যুদ্ধ করবে| ওটা হবে রাতের এক দুঃস্বপ্নেরই মত| সৈন্যরা অরীযেলকে শাস্তি দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সব জাতির জনসমাবেশ অরীয়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, যে সব লোক তার ও সেই দুর্গের বিরুদ্ধে যুদ্ধ করে ও তাকে বিপদগ্রস্থ করে, তারা স্বপ্নের মত ও রাতের দর্শনের মত হবে;