Isaiah 29:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরকম হবে, যেমন ক্ষুধার্ত ব্যক্তি স্বপ্ন দেখে, যেন সে ভোজন করছে; কিন্তু সে ঘুম থেকে জেগে উঠে, আর তার ক্ষুধা থেকে যায়; অথবা যেমন পিপাসিত ব্যক্তি স্বপ্ন দেখে, যেন সে পান করছে; কিন্তু সে জেগে উঠে, আর দেখ, সে দুর্বল, তার প্রাণে পিপাসা রয়েছে; সিয়োন পর্বতের বিরুদ্ধে যুদ্ধকারী সর্বজাতির লোকারণ্য তেমনি হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে ক্ষুধার্ত ব্যক্তি স্বপ্ন দেখে, সে অন্ন ভোজন করছে, কিন্তু জেগে উঠলে তার ক্ষুধা থেকেই যায়; পিপাসিত ব্যক্তি স্বপ্ন দেখে যে সে জলপান করছে, কিন্তু জেগে উঠলে সে মূর্ছিত হয়, কারণ তার পিপাসা নিবারিত হয়নি। এরকমই হবে সব জাতির বিপুল সংখ্যক লোকের প্রতি, যারা সিয়োন পর্বতের বিরুদ্ধে যুদ্ধ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপ হইবে, যেমন ক্ষুধিত ব্যক্তি স্বপ্ন দেখে, যেন সে ভোজন করিতেছে; কিন্তু সে জাগ্রৎ হয়, আর তাহার প্রাণ শূন্য; অথবা যেমন পিপাসিত ব্যক্তি স্বপ্ন দেখে, যেন সে পান করিতেছে; কিন্তু সে জাগ্রৎ হয়, আর দেখ, সে দুর্ব্বল, তাহার প্রাণে পিপাসা রহিয়াছে; সিয়োন পর্ব্বতের বিরুদ্ধে যুদ্ধকারী সর্ব্বজাতির লোকারণ্য তেমনি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপ হইবে, যেমন ক্ষুধিত ব্যক্তি স্বপ্ন দেখে, যেন সে ভোজন করিতেছে; কিন্তু সে জাগ্রত হয়, আর তাহার প্রাণ শূন্য; অথবা যেমন পিপাসিত ব্যক্তি স্বপ্ন দেখে, যেন সে পান করিতেছে; কিন্তু সে জাগ্রত হয়, আর দেখ, সে দুর্বল, তাহার প্রাণে পিপাসা রহিয়াছে; সিয়োন পর্বতের বিরুদ্ধে যুদ্ধকারী সর্বজাতির লোকারণ্য তেমনি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা সিয়োন পাহাড়ের বিরুদ্ধে যুদ্ধ করছে সেই সব জাতির দলগুলোর অবস্থা এই রকম হবে- খিদে পাওয়া লোক যেমন খাওয়ার স্বপ্ন দেখে কিন্তু জাগলে পর তার খিদে থেকে যায়; আবার পিপাসা পাওয়া লোক যেমন জল খাওয়ার স্বপ্ন দেখে কিন্তু তার পিপাসা মেটে না আর সে দুর্বল অবস্থায় জেগে ওঠে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা সিয়োন পাহাড়ের বিরুদ্ধে যুদ্ধ করছে সেই সব জাতির দলগুলোর অবস্থা এই রকম হবে- খিদে পাওয়া লোক যেমন খাওয়ার স্বপ্ন দেখে কিন্তু জাগলে পর তার খিদে থেকে যায়; আবার পিপাসা পাওয়া লোক যেমন পানি খাওয়ার স্বপ্ন দেখে কিন্তু তার পিপাসা মেটে না আর সে দুর্বল অবস্থায় জেগে ওঠে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেম আক্রমণ করার জন্য যে সমস্ত জাতি একত্র হয়েছিল, তারা হবে সেই ক্ষুধার্ত মানুষের মত, যে স্বপ্নে দেখে সে খাচ্ছে কিন্তু ঘুম ভাঙ্গে ক্ষুধায় জর্জরিত হয়ে, অথবা তারা হবে সেই তৃষ্ণার্ত মানুষের মত, সে স্বপ্নে আকন্ঠ জলপান করে কিন্তু ঘুম ভাঙ্গে তার প্রচণ্ড তৃষ্ণায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ঐ সৈন্যদের কাছেও সেটা স্বপ্ন হবে| তারা যা চায় তা পাবে না| যেন এক ক্ষুধার্ত মানুষের আহারের স্বপ্ন দেখা| যখন মানুষটা জেগে ওঠে তখনও সে ক্ষুধার্ত| যেন এক তৃষ্ণার্ত মানুষের জলের স্বপ্ন দেখা| যখন মানুষটা জেগে ওঠে তখনও সে তৃষ্ণার্ত থাকে| সিয়োনের বিরুদ্ধে লড়া সমস্ত দেশের ক্ষেত্রে এসব ঘটনা সৎযি হবে| এই সমস্ত দেশ যা চায় তারা তা কিছুতেই পাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরকম হবে, যেমন ক্ষুধিত লোক স্বপ্ন দেখে, যেন সে খাচ্ছে; কিন্তু সে জেগে ওঠে, আর তার প্রাণ খালি হয় অথবা যেমন পিপাসিত লোক স্বপ্ন দেখে, যেন সে পান করছে; কিন্তু সে জেগে ওঠে, দেখ, সে দুর্বল, তার প্রাণে পিপাসা রয়েছে; সিয়োন পর্বতের বিরুদ্ধে যুদ্ধকারী সব জাতির জনগণ তেমনি হবে।