Isaiah 29:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা চমৎকৃত হও ও আশ্চর্য জ্ঞান কর, চোখ বন্ধ কর ও অন্ধ হও; ওরা মাতাল, কিন্তু আঙ্গুর-রসে নয়; ওরা টল-টলায়মান, কিন্তু সুরাপানে নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা স্তম্ভিত হও, বিস্ময় প্রকাশ করো, নিজেদের চোখ ঢেকে ফেলো, রুদ্ধদৃষ্টি হও; মত্ত হও, কিন্তু সুরা পান করে নয়, টলোমলো করো, কিন্তু সুরা পানের জন্য নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা চমৎকৃত হও ও আশ্চর্য্য জ্ঞান কর, চক্ষু মুদ ও অন্ধ হও; উহারা মত্ত, কিন্তু দ্রাক্ষারসে নয়; উহারা টলটলায়মান, কিন্তু সুরাপানে নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা চমৎকৃত হও ও আশ্চর্য জ্ঞান কর, চক্ষু মুদ ও অন্ধ হও; উহারা মত্ত, কিন্তু দ্রাক্ষারসে নয়; উহারা টলটলায়মান, কিন্তু সুরাপানে নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা অবাক ও আশ্চর্য হও; চোখ বন্ধ করে অন্ধ হও; মাতাল হও, কিন্তু আংগুর-রস খেয়ে নয়; টলতে থাক, কিন্তু মদের দরুন নয়;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা অবাক ও আশ্চর্য হও; চোখ বন্ধ করে অন্ধ হও; মাতাল হও, কিন্তু আংগুর-রস খেয়ে নয়; টলতে থাক, কিন্তু মদের দরুন নয়;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা মোহাচ্ছন্ন হয়ে পথ চল! থাক অন্ধ হয়ে! সুরা পান না করেই মত্ত হয়ে ওঠ! বিন্দুমাত্র সুরা বিনাই পা তোমাদের টলতে থাকুক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চমৎকৃত ও বিহবল হও| তুমি মদ্যপ হয়ে উঠবে কিন্তু দ্রাক্ষারস থেকে নয়| দেখ এবং বিহবল হও| তুমি হোঁচট খেয়ে পড়ে যাবে কিন্তু সুরাপানে নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা চমত্কৃত হও ও আশ্চর্য্য গান কর, চোখ বন্ধ কর ও অন্ধ হও; ওরা মত্ত, কিন্তু আঙ্গুর রসে না, ওরা টলছে, কিন্তু সুরা পানে নয়।