Isaiah 3:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত দেখ, প্রভু, বাহিনীগণের মাবুদ জেরুশালেম ও এহুদা থেকে সাহায্য ও সাহায্যকারী, খাদ্য ও পানির সমস্ত সাহায্য দূর করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন দেখো, প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, জেরুশালেম ও যিহূদা থেকে জোগান ও সহায়তা প্রদান, উভয়ই দূর করতে চলেছেন: খাদ্যের সব জোগান ও জলের সব জোগান,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ দেখ, প্রভু, বাহিনীগণের সদাপ্রভু যিরূশালেম ও যিহূদা হইতে যষ্টি ও যষ্টিকা, অন্নরূপ সমস্ত যষ্টি ও জলরূপ সমস্ত যষ্টি, দূর করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ দেখ, প্রভু, বাহিনীগণের সদাপ্রভু যিরূশালেম ও যিহূদা হইতে যষ্টি ও যষ্টিকা, অন্নরূপ সমস্ত যষ্টি ও জলরূপ সমস্ত যষ্টি দূর করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন দেখ, যে সব জিনিস ও লোকদের উপর লোকে নির্ভর করে সেই সব যিরূশালেম ও যিহূদা থেকে সর্বক্ষমতার অধিকারী প্রভু সদাপ্রভু দূর করে দিতে যাচ্ছেন। তিনি তাদের সব খাবার ও জল দূর করে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন দেখ, যে সব জিনিস ও লোকদের উপর লোকে ভরসা করে সেই সব জেরুজালেম ও এহুদা থেকে দীন-দুনিয়ার মালিক আল্লাহ্‌ রাব্বুল আলামীন দূর করে দিতে যাচ্ছেন। তিনি তাদের সব খাবার ও পানি দূর করে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষ, যে সমস্ত বস্তু ও ব্যক্তির উপর নির্ভরশীল, প্রভু, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর সেই সমস্ত বস্তু ও ব্যক্তিকে জেরুশালেম ও যিহুদীয়া থেকে সরিয়ে নিতে উদ্যত হয়েছেন। তাদের অন্নজল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যা বলছি তা অনুধাবন কর| যিহূদা এবং জেরুশালেম যে সমস্ত জিনিসের ওপর নির্ভরশীল, গুরু, প্রভু সর্বশক্তিমান সে সব জিনিসগুলির অবলুপ্তি ঘটাবেন| ঈশ্বর সমস্ত জল ও খাবার সরিয়ে নেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, প্রভু, বাহিনীদের সদাপ্রভু যিরূশালেম ও যিহূদা থেকে নির্ভরতা ও লাঠি, সম্পূর্ণ রুটি সরবরাহ এবং সম্পূর্ণ জল সরবরাহ দূর করবেন;