Isaiah 3:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা ধার্মিকের বিষয় বল, তার মঙ্গল হবে; কেননা তারা নিজ নিজ কাজের ফলভোগ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা ধার্মিক লোকদের বলো, তাদের মঙ্গল হবে, কারণ তারা তাদের কৃতকর্মের সুফল ভোগ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা ধার্ম্মিকের বিষয় বল, তাহার মঙ্গল হইবে; কেননা তাহারা আপন আপন ক্রিয়ার ফলভোগ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা ধার্মিকের বিষয় বল, তাহার মঙ্গল হইবে; কেননা তাহারা আপন আপন ক্রিয়ার ফলভোগ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা সৎ লোকদের বল যে, তাদের মংগল হবে, কারণ তারা তাদের কাজের সুফল ভোগ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা সৎ লোকদের বল যে, তাদের উন্নতি হবে, কারণ তারা তাদের কাজের সুফল ভোগ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধর্মনিষ্ঠ ব্যক্তিরা আনন্দিত হবে এবং সবকিছুই তাদের অনুকুলে মঙ্গলজনক হবে। তারা নিজেদের পরিশ্রমের ফলভোগ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভালো লোকদের বলে দাও যে তাদের জন্য ভালো কিছু ঘটবে| ভালো কাজের পুরস্কার তারা পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা ধার্মিক লোকদের বল যে, তাদের ভালো হবে, কারণ তারা তাদের কাজের সুফল ভোগ করবে।