Isaiah 3:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধিক্ দুষ্টকে! অমঙ্গল ঘটবে; কেননা তার কৃতকর্মের ফল তাকে দেওয়া হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুষ্টদের ধিক্! তাদের উপরে বিপর্যয় নেমে আসবে! তারা যা করেছে, তার প্রতিফল তাদের দেওয়া হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধিক্ দুষ্টকে! অমঙ্গল ঘটিবে; কেননা তাহার হস্তকৃত কার্য্যের পরিশোধ তাহার প্রতি করা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধিক্ দুষ্টকে! অমঙ্গল ঘটিবে; কেননা তাহার হস্তকৃত কার্যের পরিশোধ তাহার প্রতি করা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হায়, দুষ্টেরা! তাদের উপর বিপদ আসবে। তারা যা করেছে তার পাওনা তারা পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হায়, দুষ্টেরা! তাদের উপর বিপদ আসবে। তারা যা করেছে তার পাওনা তারা পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু দুষ্টলোকদের পতন হবে। তারা অন্যের প্রতি যা করেছে, এবার তাদের প্রতিও তাই-ই করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু শয়তান লোকদের জন্য কঠিন সময় আসছে| তাদের ভীষণ কষ্ট ও অসুবিধার সম্মুখীন হতে হবে| সমস্ত কুকর্মের শাস্তি তাদের পেতেই হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধিক দুষ্টকে! তার জন্য এটা খারাপ হবে, কারণ তার হাতের কাজের পরিশোধ তার প্রতি করা যাবে।