Isaiah 3:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ তাঁর লোকদের প্রাচীনবর্গকে ও শাসনকর্তাদেরকে বিচারে আনবেন; বলবেন, তোমরাই আঙ্গুরক্ষেত গ্রাস করেছ, দুঃখী লোক থেকে অপহৃত বস্তু তোমাদের বাড়িতে আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু প্রাচীনদের ও তাঁর প্রজাদের নেতৃগণের বিরুদ্ধে বিচার করতে চলেছেন: “তোমরাই আমার দ্রাক্ষাকুঞ্জ নষ্ট করেছ; দরিদ্র মানুষদের কাছ থেকে লুট করা জিনিস তোমাদেরই বাড়িতে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আপন প্রজাদের প্রাচীনবর্গকে ও অধ্যক্ষগণকে বিচারে আনিবেন; [বলিবেন,] তোমরাই দ্রাক্ষাক্ষেত্র গ্রাস করিয়াছ, দুঃখী লোক হইতে অপহৃত বস্তু তোমাদের গৃহে আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আপন প্রজাদের প্রাচীনবর্গকে ও অধ্যক্ষগণকে বিচারে আনিবেন; [বলিবেন,] তোমরাই দ্রাক্ষাক্ষেত্র গ্রাস করিয়াছ, দুঃখী লোক হইতে অপহৃত বস্তু তোমাদের গৃহে আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তাঁর লোকদের মধ্যেকার বুড়ো লোকদের ও নেতাদের বিরুদ্ধে বিচার করে বলছেন, “তোমরা আমার আংগুর ক্ষেত নষ্ট করেছ; গরীবদের মাল লুট করে নিজেদের ঘরে রেখেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তাঁর বান্দাদের মধ্যেকার বুড়ো লোকদের ও নেতাদের বিরুদ্ধে বিচার করে বলছেন, “তোমরা আমার আংগুর ক্ষেত নষ্ট করেছ; গরীবদের মাল লুট করে নিজেদের ঘরে রেখেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি ইসরায়েলের প্রাচীনবর্গকে ও নেতাদের বিচারে আনবেন। তাঁর অভিযোগ: তোমরা দ্রাক্ষাক্ষেত্র লুন্ঠন করেছ, দরিদ্রের কাছ থেকে অপহৃত ধনে তোমাদের গৃহ পূর্ণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নেতা এবং প্রাচীনদের কৃতকর্মের বিরুদ্ধে তিনি তাঁর মতামত দেবেন| প্রভু বলেন, “হে আমার লোকরা, তোমরা দ্রাক্ষাক্ষেত (যিহূদা) পুড়িয়ে ছারখার করে দিয়েছ| তোমরা গরীব মানুষদের কাছ থেকে জিনিসপত্র কেড়ে নিয়েছ| এবং সেই সব জিনিসপত্র এখনও তোমাদের বাড়িতেই আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু তাঁর লোকদের প্রাচীনদেরকে ও আধিকারিকদেরকে বিচারে আনবেন, “তোমরা আমার আঙ্গুর ক্ষেত গ্রাস করেছ; গরিবদের জিনিস তোমাদের ঘরে আছে।