Isaiah 3:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা কি জন্য আমার লোকদেরকে নিপীড়ন করছো ও দুঃখীদের মুখ চুর্ণবিচুর্ণ করছো? বাহিনীগণের আল্লাহ্‌ মালিক, এই কথা বলছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার প্রজাদের চূর্ণ করে এবং দরিদ্রদের মুখ ঘষে দিয়ে তোমরা কী বলতে চাইছ?” প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা কি জন্য আমার প্রজাগণকে দলাইতেছ, ও দুঃখীদের মুখ ঘষিতেছ? প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, এই কথা কহিতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা কি জন্য আমার প্রজাগণকে দলাইতেছ, ও দুঃখীদের মুখ ঘষিতেছ? প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, এই কথা কহিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা কিসের জন্য আমার লোকদের চুরমার করছ আর গরীবদের পিষে ফেলছ?” এই কথা সর্বক্ষমতার অধিকারী প্রভু সদাপ্রভু বলছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা কিসের জন্য আমার বান্দাদের চুরমার করছ আর গরীবদের পিষে ফেলছ?” এই কথা দীন-দুনিয়ার মালিক আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার প্রজাদের নিষ্পেষণ করার এবং তাদের কাছ থেকে অন্যায়ভাবে সুযোগ গ্রহণ করার কোন অধিকার তোমাদের নাই। আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার লোকদের আঘাত করার অধিকার কে তোমাদের দিয়েছে? গরীব, হতদরিদ্র মানুষদের নোংরা-আবর্জনার মধ্যে ঠেলে দেওয়ার অধিকার কে তোমাদের দিয়েছে?” আমার গুরু, প্রভু সর্বশক্তিমান এই কথাগুলি বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেন তোমরা আমার লোকদের চূর্ণ করছ আর গরিবদের মুখ পিষে ফেলছ?” এই কথা প্রভু বাহিনীদের সদাপ্রভু বলছেন।