Isaiah 3:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ আরও বললেন, সিয়োনের কন্যারা গর্বিতা, তারা গলা বাড়িয়ে কটাক্ষ করে বেড়ায়, ছোট ছোট পদক্ষেপে চলে ও পায়ে রুণু রুণু আওয়াজ তোলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু বলেন, “সিয়োনের নারীরা উদ্ধত, তারা ঘাড় উঁচু করে চোখের ইশারায় পথে পথে চোখ দিয়ে প্রেমের ভান করে। তারা ছোটো ছোটো পা ফেলে চলে, পায়ের নূপুরের রিনিঝিনি শব্দ তোলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আরও কহিলেন, সিয়োনের কন্যাগণ গর্ব্বিতা, তাহারা গলা বাড়াইয়া কটাক্ষ করিয়া বেড়ায়, লঘু পাদসঞ্চারে চলে, ও চরণে রুণু রুণু শব্দ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আরও কহিলেন, সিয়োনের কন্যাগণ গর্বিতা, তাহারা গলা বাড়াইয়া কটাক্ষ করিয়া বেড়ায়, লঘু পদসঞ্চারে চলে, ও চরণে রুণু রুণু শব্দ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আরও বলছেন, “সিয়োনের স্ত্রীলোকেরা অহংকারী। তারা মাথা উঁচু করে হেঁটে বেড়ায় আর চোখ দিয়ে ইশারা করে; পায়ের নূপুরের রুম্ঝুম শব্দ তুলে তারা হালকা পায়ে কায়দা করে হাঁটে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আরও বলছেন, “সিয়োনের স্ত্রীলোকেরা অহংকারী। তারা মাথা উঁচু করে হেঁটে বেড়ায় আর চোখ দিয়ে ইশারা করে; পায়ের নূপুরের রুম্ঝুম শব্দ তুলে তারা হালকা পায়ে কায়দা করে হাঁটে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলছেনঃ দেখ, জেরুশালেমের কামিনীকুল কত অহঙ্কারী! তারা উদ্ধতভঙ্গীতে পথ চলে, ছলনায় পূর্ণ তাদের দুটি চোখ। তাদের লঘু পদসঞ্চার নূপুরের নিক্কণ তোলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আরও বললেন, “সিয়োনের মেয়েরা খুবই অহঙ্কারী হয়ে উঠেছে| তারা মাথা হেলিযে দুলিয়ে য়ত্রতত্র এমন ভাবে ঘুরে বেড়ায় যেন তারা অন্য লোকদের চেয়ে যথেষ্ট ভাল| এই সব মেয়েরা হাসি-মস্করা, ছেনালিগিরি করে ঘুরে বেড়ায়| এবং তারা পায়ে নূপুরের রুনুঝুনু শব্দ করে, নেচে নেচে দিকবিদিক ঘুরে বেড়ায়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু বলছেন যে সিয়োনের মেয়েরা অহঙ্কারী এবং তারা মাথা উঁচু করে হেঁটে বেড়ায় আর চোখ দিয়ে ইশারা করে; কায়দা করে হাঁটে এবং তারা পায়ে ঝুনঝুন শব্দ করে।