Isaiah 3:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সুগন্ধির পরিবর্তে দুর্গন্ধ, ফিতার পরিবর্তে দড়ি, সুন্দর কেশবিন্যাসের পরিবর্তে কেশহীন মাথা, চাদরের পরিবর্তে চটের কাপড় ও সৌন্দর্যের পরিবর্তে দাগ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুগন্ধের পরিবর্তে হবে দুর্গন্ধ, কোমর বন্ধনীর পরিবর্তে দেওয়া হবে দড়ি; কায়দা করা কেশবিন্যাসের পরিবর্তে টাক; দামি পোশাকের পরিবর্তে চটের পোশাক, সৌন্দর্যের পরিবর্তে পোড়া দাগ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সুগন্ধির পরিবর্ত্তে পচন, হেলিয়ার পরিবর্ত্তে রজ্জু, সুন্দর কেশবিন্যাসের পরিবর্ত্তে টাক, চাদরের পরিবর্ত্তে চটের পটুকা, ও সৌন্দর্য্যের পরিবর্ত্তে দাগ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সুগন্ধির পরিবর্তে পচন, হেলিয়ার পরিবর্তে রজ্জু, সুন্দর কেশবিন্যাসের পরিবর্তে টাক, চাদরের পরিবর্তে চটের পটুকা, ও সৌন্দর্যের পরিবর্তে দাগ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সুগন্ধের বদলে পচা গন্ধ, কোমর-বাঁধনির বদলে দড়ি, সুন্দর করে আঁচড়ানো চুলের বদলে টাক, দামী কাপড়ের বদলে ছালার চট, আর সৌন্দর্যের বদলে পোড়ার দাগ থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সুগন্ধের বদলে পচা গন্ধ, কোমর-বাঁধনির বদলে দড়ি, সুন্দর করে আঁচড়ানো চুলের বদলে টাক, দামী কাপড়ের বদলে ছালার চট, আর সৌন্দর্যের বদলে পোড়ার দাগ থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আতরের সুগন্ধের পরিবর্তে দুর্গন্ধ বার হবে তাদের কাছ থেকে। মেখলার পরিবর্তে তারা মোটা দড়ি ব্যবহার করবে, সুন্দর চুলের বদলে তাদের মাথায় টাক পড়বে, মিহি সূক্ষ্ম কাপড়ের পরিবর্তে রুক্ষ চটের পোষাক পরবে তারা। তাদের রূপ-সৌন্দর্য পরিবর্তিত হয়ে যাবে, লজ্জাজনক অবস্থায় পড়বে তারা!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং সুগন্ধির পরিবর্তে তাদের কাছে থাকবে দুর্গন্ধ তেল, কোমরবন্ধনীর বদলে থাকবে একটি ছেঁড়া পোশাক, সুবিন্যস্ত কেশ পরিচর্য্যার বদলে থাকবে মাথাজোড়া টাক, কেতাদুরস্ত কোমরবন্ধনীর পরিবর্তে থাকবে চটের তৈরী কোরমবন্ধনী কারণ সুন্দরী হওয়ার পরিবর্তে তারা হবে কুৎসিত দর্শন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুগন্ধের বদলে দুর্গন্ধ থাকবে এবং কোমর-বন্ধনীর বদলে দড়ি, ভালো করে চুল বাধার বদলে টাকপড়া এবং পোশাকের বদলে চট, আর সৌন্দর্যের বদলে দাগ থাকবে।