Isaiah 3:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার তোরণদ্বারগুলো কান্নাকাটি করবে ও মাতম করবে; আর সে উৎসন্না হয়ে ভূমিতে বসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিয়োনের তোরণদ্বারগুলি বিলাপ ও শোক করবে; একা পরিত্যক্ত হয়ে সে মাটিতে বসে থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পুরদ্বার সকল ক্রন্দন ও বিলাপ করিবে; আর সে উৎসন্না হইয়া ভূমিতে বসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পুরদ্বার সকল ক্রন্দন ও বিলাপ করিবে; আর সে উৎসন্না হইয়া ভূমিতে বসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিয়োনের ফটকগুলো বিলাপ ও শোক করবে; সিয়োন সব হারিয়ে মাটিতে বসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিয়োনের দরজাগুলো বিলাপ ও শোক করবে; সিয়োন সব হারিয়ে মাটিতে বসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নগরদ্বার ভরে যাবে কান্না আর বিলাপে। নগরীর অবস্থা হবে ভূলুন্ঠিতা বিবসনা রমণীর মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং তার নগর দ্বারগুলি কষ্ট পাবে এবং বিলাপ করবে এবং সে বিপর্যস্ত হয়ে মাটিতে বসে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সিয়োনের দরজাগুলো বিলাপ ও শোক করবে এবং সে একাকী হবে ও মাটিতে বসবে।