Isaiah 3:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকেরা নির্যাতিত হবে, প্রত্যেকে অন্যের দ্বারা হবে, প্রত্যেক জন প্রতিবেশীর দ্বারা হবে; বালক বৃদ্ধের বিরুদ্ধে ও নিচ লোক সম্মানিত লোকদের বিরুদ্ধে অসম্মানের কাজ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা পরস্পরের প্রতি অত্যাচার করবে, মানুষ মানুষের বিরুদ্ধে, প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে। যুবকেরা বৃদ্ধদের বিরুদ্ধে উঠে দাঁড়াবে, ইতরজনেরা উঠবে সম্মানিতদের বিরুদ্ধে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রজারা উপদ্রুত হইবে, প্রত্যেক জন অন্যের দ্বারা হইবে, প্রত্যেক জন প্রতিবাসীর দ্বারা হইবে, বালক বৃদ্ধের বিরুদ্ধে, ও নীচ লোক মহতের বিরুদ্ধে গর্ব্বিতের কার্য্য করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রজারা উপদ্রুত হইবে, প্রত্যেক জন অন্যের দ্বারা হইবে, প্রত্যেক জন প্রতিবাসীর দ্বারা হইবে; বালক বৃদ্ধের বিরুদ্ধে, ও নীচ লোক মহতের বিরুদ্ধে গর্বিতের কার্য করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষ মানুষকে, প্রতিবেশী প্রতিবেশীকে অত্যাচার করবে; ছোটরা বুড়োদের বিরুদ্ধে উঠবে, আর নীচু স্তরের লোকেরা সম্মানিত লোকদের বিরুদ্ধে উঠবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষ মানুষের উপর, প্রতিবেশী প্রতিবেশীর উপর জুলুম করবে; ছোটরা বুড়োদের বিরুদ্ধে উঠবে, আর নীচু স্তরের লোকেরা সম্মানিত লোকদের বিরুদ্ধে উঠবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যেকে প্রত্যেকের কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করে নেবে। ছোটরা গুরুজনদের সম্মান করবে না, অযোগ্য লোকেরা যোগ্যতম মাননীয় ব্যক্তিদের শ্রদ্ধা করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেক লোক একে অপরের বিরুদ্ধাচরণ করবে| ছোটরা বড়দের শ্রদ্ধা করবে না| গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সাধারণ লোকদের কাছ থেকে সম্মান পাবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা অত্যাচারিত হবে, প্রত্যেকে একে অন্যের দ্বারা এবং প্রত্যেকে তার প্রতিবেশীর দ্বারা হবে, শিশুরা বৃদ্ধদের বিরুদ্ধে ও সাধারণ লোকেরা সম্মানীয়দের বিরুদ্ধে গর্বিতের কাজ করবে।