Isaiah 3:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানুষ নিজের পিতৃকুলজাত ভাইকে ধরে বলবে, তোমার চাদর আছে, তুমি আমাদের শাসনকর্তা হও, এই বিনাশের অবস্থা তোমার শাসনের অধীন হোক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো মানুষ তার বাবার গৃহে, কোনো একজন ভাইকে ধরে বলবে, “তোমার একটি আলখাল্লা আছে, তুমি আমাদের নেতা হও; এই ধ্বংসস্তূপের তুমিই তত্ত্বাবধান করো!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনুষ্য আপন পিতৃকুলজাত ভ্রাতাকে ধরিয়া বলিবে, তোমার বস্ত্র আছে, তুমি আমাদের শাসনকর্ত্তা হও, এই বিনাশের অবস্থা তোমার হস্তের অধীন হউক;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনুষ্য আপন পিতৃকুলজাত ভ্রাতাকে ধরিয়া বলিবে, তোমার বস্ত্র আছে, তুমি আমাদের শাসনকর্তা হও, এই বিনাশের অবস্থা তোমার হস্তের অধীন হউক;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকে নিজের বংশের একজনকে ধরে বলবে, “তোমার চাদর আছে, তুমি আমাদের শাসনকর্তা হও, এই ধ্বংস হয়ে যাওয়া দেশের ভার নাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকে নিজের বংশের একজনকে ধরে বলবে, “তোমার চাদর আছে, তুমি আমাদের শাসনকর্তা হও, এই ধ্বংস হয়ে যাওয়া দেশের ভার নাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন একদিন আসবে, যে দিন একটি গোষ্ঠীর লোকেরা তাদের মধ্যে কোন একজনকে বেছে নিয়ে বলবে, তোমার পরার জন্য অন্ততঃ একটা পোষাক আছে। সুতরাং এই দুর্দিনে তুমি আমাদের নেতা হও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় কেউ একজন তারই পরিবারভুক্ত ভাইয়ের হাত ধরে বলবে, “তোমার কোটবস্ত্র আছে, তাই তুমি আমাদের নেতা হবে| এই সব বিনাশ তোমার আয়ত্ত্বে থাকবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষ তার পিতৃকুলের ভাইকে ধরিয়ে দেবে এবং বলবে, ‘তোমার পোশাক আছে, আমাদের শাসনকর্ত্তা হও এবং এই বিনাশের অবস্থা তোমার হাতের অধীনে হোক।’