Isaiah 3:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন সে উচ্চৈঃস্বরে বলবে, আমি চিকিৎসক হব না, কারণ আমার বাড়িতে খাদ্য কিংবা কাপড় কিছুই নেই; আমাকে লোকদের শাসনকর্তা করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সেদিন, সে চিৎকার করে বলবে, “আমার কাছে প্রতিকার নেই। আমার বাড়িতে খাবার বা পরার কাপড় নেই; আমাকে লোকদের নেতা কোরো না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন সে উচ্চ রব করিয়া কহিবে, আমি চিকিৎসক হইব না, কারণ আমার বাটীতে খাদ্য কি বস্ত্র কিছুই নাই; আমাকে লোকদের শাসনকর্ত্তা করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন সে উচ্চ রব করিয়া কহিবে, আমি চিকিৎসক হইব না, কারণ আমার বাটীতে খাদ্য কি বস্ত্র কিছুই নাই; আমাকে লোকদের শাসনকর্তা করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সেই দিন সে আপত্তি করে বলবে, “দেশের ভাল করবার মত আমার কিছু নেই। আমার বাড়ীতে কোন খাবার বা কাপড় নেই; তোমরা আমাকে লোকদের শাসনকর্তা বানায়ো না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সেই দিন সে আপত্তি করে বলবে, “দেশের ভাল করবার মত আমার কিছু নেই। আমার বাড়ীতে কোন খাবার বা কাপড় নেই; তোমরা আমাকে লোকদের শাসনকর্তা বানায়ো না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সে বলবে, না! আমি তোমাদের নেতা হতে পারব না। আমার বাড়িতে খাদ্য-বস্ত্র কিছুই নাই। আমাকে তোমরা নেতা করো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সে চিৎকার করে বলবে, “আমি তোমাদের নেতা হব না| কারণ আমার বাড়িতে যথেষ্ট অন্ন-বস্ত্র নেই| তুমি আমাকে দিয়ে লোকদের নেতৃত্ব দেওয়াবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন সে চিত্কার করবে এবং বলবে, ‘আমি আরোগ্যকারী হব না; আমার খাবার নেই, পোশাক নেই। তোমরা আমাকে লোকদের শাসনকর্ত্তা কর না’।”