Isaiah 3:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত জেরুশালেম বিনষ্ট হল ও এহুদা পড়ে গেল, কেননা তাদের জিহ্বা ও কাজ মাবুদের বিরুদ্ধে, তাঁর গৌরবময় উপস্থিতি তারা অগ্রাহ্য করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ জেরুশালেম হোঁচট খেয়েছে, যিহূদা পতিত হচ্ছে; তাদের কথা ও সমস্ত কাজ সদাপ্রভুরই বিরুদ্ধে, তারা তাঁর মহিমাময় উপস্থিতিকে অগ্রাহ্য করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ যিরূশালেম বিনষ্ট ও যিহূদা পতিত হইল, কেননা তাহাদের জিহ্বা ও কার্য্য সদাপ্রভুর প্রতিকূল, তাঁহার প্রতাপ নয়নের ক্রোধজনক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ যিরূশালেম বিনষ্ট ও যিহূদা পতিত হইল, কেননা তাহাদের জিহ্বা ও কার্য সদাপ্রভুর প্রতিকূল, তাঁহার প্রতাপ নয়নের ক্রোধজনক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেম উছোট খেয়েছে আর যিহূদা পড়ে গেছে, কারণ তাদের কথা ও কাজ সদাপ্রভুর বিরুদ্ধে; তারা তাঁর সামনেই তাঁর মহিমাকে অগ্রাহ্য করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেম উচোট খেয়েছে আর এহুদা পড়ে গেছে, কারণ তাদের কথা ও কাজ মাবুদের বিরুদ্ধে; তারা তাঁর সামনেই তাঁর মহিমাকে অগ্রাহ্য করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমের সমূহ সর্বনাশ! যিহুদীয়ার কর্মক্ষমতা লুপ্ত হয়ে যাচ্ছে, ঘোর দুর্দিন ঘনিয়ে এসেছে! তারা যা কিছু বলে ও করে প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে করে। স্বয়ং ঈশ্বরকে তারা প্রকাশ্যে অপমান করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সবই ঘটবে কারণ জেরুশালেম হোঁচট খেয়েছে এবং যিহূদার পতন হয়েছে| তাদের কাজকর্ম ও কথাবার্তা সবই প্রভুর বিরুদ্ধে যদিও তিনি সবই দেখেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যিরূশালেম বিনষ্ট এবং যিহূদা পড়ে গেল, কারণ তাদের জিভ ও কাজ সদাপ্রভুর বিরুদ্ধে; যা তাঁর রাজকীয় অধিকার তুচ্ছ করে।