Isaiah 3:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের মুখের চেহারা তাদের বিপক্ষে সাক্ষ্য দিচ্ছে; সাদুমের মত তারা নিজেদের গুনাহ্‌ প্রচার করে, গোপন করে না। ধিক্‌ তাদের প্রাণকে! কেননা তারা নিজেদেরই ক্ষতি করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মুখমণ্ডলের দৃষ্টি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়; তারা সদোমের মতো তাদের পাপের প্রদর্শন করে; তারা তা ঢেকে রাখে না। ধিক্ তাদের! তারা নিজেদেরই উপরে বিপর্যয় ডেকে এনেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের মুখের আকার তাহাদের বিপক্ষে সাক্ষ্য দিতেছে; সদোমের ন্যায় তাহারা আপনাদের পাপ প্রচার করে, গোপন করে না। ধিক্‌ তাহাদের প্রাণকে! কেননা তাহারা আপনাদেরই মন্দ করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের মুখের আকার তাহাদের বিপক্ষে সাক্ষ্য দিতেছে; সদোমের ন্যায় তাহারা আপনাদের পাপ প্রচার করে, গোপন করে না। ধিক্‌ তাহাদের প্রাণকে! কেননা তাহারা আপনাদেরই মন্দ করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের মুখের চেহারাই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়; তারা সদোমের মত তাদের পাপ প্রকাশ করে, ঢাকে না। হায়, সেই লোকেরা! তারা নিজেদের উপর ধ্বংস ডেকে এনেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের মুখের চেহারাই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়; তারা সাদুমের মত তাদের গুনাহ্‌ প্রকাশ করে, ঢাকে না। হায়, সেই লোকেরা! তারা নিজেদের উপর ধ্বংস ডেকে এনেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের সংস্কার প্রথা তাদেরই বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সদোমের অধিবাসীদের মত তারা প্রকাশ্যে পাপাচার করে। তাদের সর্বনাশ অনিবার্য এবং এই সর্বনাশ তারা নিজেরাই ডেকে এনেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকদের মুখই বলে দিচ্ছে যে তারা পাপ কাজের দোষে দুষ্ট| এবং তারা তাদের পাপের জন্য গর্বিত| তারা সদোমের লোকদের মতোই| কে তাদের পাপ দেখছে সেই ব্যাপারে তাদের কোন ভ্রূক্ষেপ নেই| এটা তাদের পক্ষে খুবই ক্ষতিকারক হবে| তারা নিজেদের ভয়ানক বিপদ নিজেরাই ডেকে আনছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের মুখের চেহারাই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয় এবং তারা সদোমের মত তাদের পাপের কথা বলে, তারা তা ঢাকে না। ধিক তাদের! কারণ তারা নিজেদের উপর সর্বনাশ ডেকে এনেছে।