Isaiah 30:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই জন্য সেই অপরাধ তোমাদের জন্য উঁচু দেয়ালের পতনশীল ফুলা ফাটার মত হবে, যা হঠাৎ মুহূর্তমধ্যে ভেঙ্গে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই এই পাপ তোমাদের জন্য হবে এক উঁচু প্রাচীরের মতো, যার মধ্যে ফাটল ধরেছে ও স্থানে স্থানে ফুলে উঠেছে, যার পতন যে কোনো সময়, মুহূর্তমধ্যে হতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই হেতু সেই অপরাধ তোমাদের জন্য উচ্চ ভিত্তির পতনশীল ফুলা ফাটার ন্যায় হইবে, যাহার ভঙ্গ হঠাৎ মুহূর্ত্তমধ্যে উপস্থিত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই হেতু সেই অপরাধ তোমাদের জন্য উচ্চ দেওয়ালের পতনশীল ফুলা ফাটার ন্যায় হইবে, যাহার ভঙ্গ হঠাৎ মুহূর্তমধ্যে উপস্থিত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য এই পাপ তোমাদের জন্য একটা উঁচু, ফাটল ধরা ও পড়ো পড়ো দেয়ালের মত হয়ে দাঁড়াবে, যা হঠাৎ এক মুহূর্তের মধ্যে ভেংগে পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য এই গুনাহ্‌ তোমাদের জন্য একটা উঁচু, ফাটল ধরা ও পড়ো পড়ো দেয়ালের মত হয়ে দাঁড়াবে, যা হঠাৎ এক মুহূর্তের মধ্যে ভেংগে পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা অপরাধী। তোমাদের পাপ এমন একটি উঁচু দেওয়ালের মত, যাতে ফাটল ধরে পড়ে যাবার উপক্রম হয়েছে, হঠাৎ মুহূর্তের মধ্যে সব তোমাদের উপরে ধসে পড়বে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এসব কাজের জন্য তোমরা অপরাধী| তোমরা আসলে ফাটল ধরা উঁচু প্রাচীরের মতোই| সেই প্রাচীরের পতন হবে এবং তা ছোট ছোট টুকরোয় পরিণত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য এই পাপ তোমাদের জন্য একটা উঁচু, ফাটল ধরা ও ফুলা দেয়ালের মত হয়ে দাঁড়াবে, যা হঠাৎ এক মুহূর্তের মধ্যে ভেঙে পড়বে।