Isaiah 30:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
চাষকারী গরু ও সমস্ত গাধা কুলাতে ও চালুনীতে ঝাড়া ও সুস্বাদু দ্রব্যে মিশানো খাবার খাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে সমস্ত বলদ ও গর্দভগুলি জমিতে কাজ করে, তারা কাঁটা ও বেলচা দ্বারা ছড়ানো জাব ও ভূষি খাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
চাষকারী গোরু ও গর্দ্দভ সকল কুলাতে ও চালুনীতে ঝাড়া ও সুস্বাদু দ্রব্যে মিশ্রিত কলায় খাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
চাষকারী গরু ও গর্দভ সকল কুলাতে ও চালুনীতে ঝাড়া ও সুস্বাদু দ্রব্যে মিশ্রিত কলাই খাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের চাষের গরু ও গাধা জাব্নার সংগে কুলা ও চালুনিতে ঝাড়া কলাই খাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের চাষের গরু ও গাধা জাব্নার সংগে কুলা ও চালুনিতে ঝাড়া কলাই খাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে পশুরা তোমাদের ভূমি কর্ষণ করে, সেই বৃষ ও গর্দভেরা পাবে উৎকৃষ্ট সুস্বাদু খাদ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের গাধা ও গবাদিপশু সমূহ (যেগুলিকে তোমরা জমি কর্ষণের জন্য ব্যবহার কর) প্রচুর পরিমাণে উৎকৃষ্টতম জাব খাবে যেগুলো কাঁটায়ুক্ত দণ্ড ও কুড়ুল দিয়ে ছড়ানো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের চাষের গরু ও গাধা কুলা ও চালুনিতে ঝাড়া ভালো খাবার খাবে।