Isaiah 30:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পবিত্র উৎসব-রাতের মত তোমাদের গজল হবে এবং লোকে যেমন মাবুদের পর্বতে ইসরাইলের শৈলের কাছে গমনকালে বাঁশী বাজায়, তেমনি তোমাদের অন্তরের আনন্দ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তোমরা তখন গান গাইবে যেমন কোনো পবিত্র উৎসব উদ্‌যাপনের সময় তোমরা করে থাকো; তোমাদের হৃদয় উল্লসিত হবে, যেমন লোকেরা যখন বাঁশি বাজিয়ে উঠে যাবে সদাপ্রভুর পর্বতে, ইস্রায়েলের শৈলের কাছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পবিত্র উৎসব-রাত্রির ন্যায় তোমাদের গীত হইবে, এবং লোকে যেমন সদাপ্রভুর পর্ব্বতে ইস্রায়েলের শৈলের কাছে গমন কালে বাঁশী বাজায়, তদ্রূপ তোমাদের চিত্তের আনন্দ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পবিত্র উৎসব-রাত্রির ন্যায় তোমাদের গীত হইবে, এবং লোকে যেমন সদাপ্রভুর পর্বতে ইস্রায়েলের শৈলের কাছে গমন কালে বাঁশী বাজায়, তদ্রূপ তোমাদের চিত্তের আনন্দ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পবিত্র উৎসব পালনের রাতের মত তোমরা গান করবে। লোকে যখন বাঁশী নিয়ে সদাপ্রভুর পাহাড়ের উপরে উঠে ইস্রায়েলের আশ্রয়-পাহাড়ের কাছে আসে তখন যেমন আনন্দ হয় তেমনি তোমাদের অন্তর আনন্দিত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পবিত্র ঈদ পালনের রাতের মত তোমরা কাওয়ালী করবে। লোকে যখন বাঁশী নিয়ে মাবুদের পাহাড়ের উপরে উঠে ইসরাইলের আশ্রয়-পাহাড়ের কাছে আসে তখন যেমন আনন্দ হয় তেমনি তোমাদের দিল আনন্দিত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তোমরা, ঈশ্বরের প্রজাবৃন্দ, পবিত্র উৎসবের রাত্রিতে যেমন আনন্দে গান গাও, সেইভাবে গান গাইবে। ইসরায়েলের রক্ষক প্রভু পরমেশ্বরের মন্দিরে যাবার সময় ভক্তেরা যেমন বাঁশীর সুরে ছন্দে মহানন্দে পথ চলে, তোমরাও সেইরকম আনন্দলাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়, তোমরা সুখের সঙ্গীত গেয়ে উঠবে| সেই সময়টা হবে একটি ছুটির শুরুর রাতের মত| তোমরা প্রভুর পর্বতে হাঁটার সময় খুবই খুশী হবে| তোমরা যখন প্রভু, ইস্রায়েলের শিলার কাছে উপাসনা করতে যাবে তখন তোমরা যাত্রা পথে মধুর গান শুনে খুশী হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পবিত্র উৎসব পালনের রাতের মত তোমরা গান করবে। তোমাদের হৃদয়ের আনন্দ তার মত হবে যেমন একজন লোক বাঁশী বাজিয়ে সদাপ্রভুর পর্বতে ইস্রায়েলের পাহাড়ে যায় তেমনি হবে।