Isaiah 30:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা ওরা বিদ্রোহী জাতি ও মিথ্যাবাদী সন্তান; ওরা মাবুদের নির্দেশ শুনতে অসম্মত সন্তান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরা বিদ্রোহী জাতি, প্রতারণাকারী সন্তান, যারা সদাপ্রভুর নির্দেশবাণী শুনতে অনিচ্ছুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা উহারা বিদ্রোহী জাতি ও মিথ্যাবাদী সন্তান; উহারা সদাপ্রভুর ব্যবস্থা শুনিতে অসম্মত সন্তান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা উহারা বিদ্রোহী জাতি ও মিথ্যাবাদী সন্তান; উহারা সদাপ্রভুর ব্যবস্থা শুনিতে অসম্মত সন্তান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই লোকেরা বিদ্রোহী ও মিথ্যাবাদী; তারা সদাপ্রভুর শিক্ষা শুনতে রাজী নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই লোকেরা বিদ্রোহী ও মিথ্যাবাদী; তারা মাবুদের শিক্ষা শুনতে রাজী নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা সবসময় ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে, সবসময় মিথ্যাচরণ করে, সবসময় ঈশ্বরের উপদেশ শ্রবণে ও পালনে অস্বীকার করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সব লোক শিশুদের মতো| তারা তাদের পিতামাতাকে মান্য করতে চায় না| তারা মিথ্যা কথা বলে এবং ঈশ্বরের বিধি শুনতে অস্বীকার করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সন্তানরা বিদ্রোহী ও মিথ্যাবাদী; সেই সন্তানরা যারা সদাপ্রভুর শিক্ষা শুনতে রাজি নয়।