Isaiah 31:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও তিনিও জ্ঞানবান; তিনি অমঙ্গল ঘটাবেন, নিজের কালাম অন্যথা করবেন না; তিনি দুর্বৃত্তদের কুলের বিরুদ্ধে ও অধর্মাচারীদের সহায়দের বিরুদ্ধে উঠবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সদাপ্রভু জ্ঞানবান, তিনিও বিপর্যয় নিয়ে আসতে পারেন, তিনি তাঁর কথা ফেরত নেন না। তিনি দুষ্টদের বংশের বিরুদ্ধে উঠে দাঁড়াবেন, তাদের বিরুদ্ধে দাঁড়াবেন, যারা অন্যায় কর্মকারীদের সাহায্য করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরন্তু তিনিও জ্ঞানবান; তিনি অমঙ্গল ঘটাইবেন, আপন বাক্য অন্যথা করিবেন না; তিনি দুরাচারদের কুলের বিরুদ্ধে ও অধর্ম্মাচারীদের সহায়গণের বিরুদ্ধে উঠিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরন্তু তিনিও জ্ঞানবান; তিনি অমঙ্গল ঘটাইবেন, আপন বাক্য অন্যথা করিবেন না; তিনি দুরাচারদের কুলের বিরুদ্ধে ও অধর্মাচারীদের সহায়গণের বিরুদ্ধে উঠিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তাঁর কি কোন জ্ঞান নেই? তিনি তো বিপদ ঘটাবেন; তাঁর কথা তিনি ফিরিয়ে নেবেন না। তিনি দুষ্টদের বিরুদ্ধে আর তাদের সাহায্যকারীদের বিরুদ্ধে উঠবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তাঁর কি কোন জ্ঞান নেই? তিনি তো বিপদ ঘটাবেন; তাঁর কথা তিনি ফিরিয়ে নেবেন না। তিনি দুষ্টদের বিরুদ্ধে আর তাদের সাহায্যকারীদের বিরুদ্ধে উঠবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি প্রজ্ঞার আধার, তিনি জানেন তিনি কি করবেন। তিনি প্রেরণ করেন বিপর্যয়। তিনি তাঁর কথা রাখেন, দুষ্টকে এবং তাদের যারা রক্ষা করে, তাদের দণ্ডদান করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু জ্ঞানী এবং তিনি তাদের সমস্যায় ফেলবেন| তারা প্রভুর আদেশের পরিবর্তন ঘটাতে পারে না| প্রভু দুষ্ট লোকদের (যিহূদা) বিরুদ্ধে যুদ্ধ করবেন| এবং প্রভু দুষ্কৃতকারীদের বিরুদ্ধেও যুদ্ধ করবেন যারা তাদের সাহায্য করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও তিনি জ্ঞানী এবং তিনি দুর্যোগ আনবেন ও তাঁর কথা তিনি ফিরিয়ে নেবেন না এবং তিনি মন্দ গৃহের ও সাহায্যকারীদের বিরুদ্ধে যারা পাপ করে তাদের বিরুদ্ধে উঠবেন।