Isaiah 31:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ মাবুদ আমাকে এই কথা বলেন, যেমন সিংহ কিংবা যুবসিংহ পশু ধরলে পর গর্জন করে এবং তার বিরুদ্ধে ভেড়ার রাখালদের অনেককে ডেকে একত্র করলেও তাদের চিৎকারে ভয় পায় না, তাদের কোলাহলে অবনত হয় না, তেমনি বাহিনীগণের মাবুদ যুদ্ধ করার জন্য সিয়োন পর্বত ও তার পাহাড়ের উপরে নেমে আসবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু আমাকে এই কথা বলেন: “যেভাবে সিংহ গর্জন করে, মহাসিংহ তার শিকার ধরলে যেমন করে, তখন যদিও মেষপালকদের সমস্ত দলকে তার বিরুদ্ধে একত্র ডাকা হয়, তাদের চিৎকারে সেই সিংহ ভয় পায় না, কিংবা তাদের গোলমালে বিরক্ত হয় না, এভাবেই সর্বশক্তিমান সদাপ্রভু নেমে আসবেন সিয়োন পর্বত ও অন্যান্য উঁচু স্থানে যুদ্ধ করতে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সদাপ্রভু আমাকে এই কথা কহেন, যেমন মৃগরাজ কিম্বা যুবসিংহ পশু ধরিলে পর গর্জ্জন করে, এবং তাহার বিরুদ্ধে মেষপালকদের অনেককে ডাকিয়া একত্র করিলেও তাহাদের রবে উদ্বিগ্ন, তাহাদের কোলাহলে অবনত হয় না, সেইরূপ বাহিনীগণের সদাপ্রভু যুদ্ধ করণার্থে সিয়োন পর্ব্বতের ও তাহার গিরির উপরে নামিয়া আসিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ সদাপ্রভু আমাকে এই কথা কহেন, যেমন মৃগরাজ কিম্বা যুবসিংহ পশু ধরিলে পর গর্জন করে, এবং তাহার বিরুদ্ধে মেষপালকদের অনেককে ডাকিয়া একত্র করিলেও তাহাদের রবে উদ্বিগ্ন, তাহাদের কোলাহলে অবনত হয় না, সেইরূপ বাহিনীগণের সদাপ্রভু যুদ্ধ করণার্থে সিয়োন পর্বতের ও তাহার গিরির উপরে নামিয়া আসিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আমাকে এই কথা বলছেন, “সিংহ তার শিকারের পশু নিয়ে গর্জন করবার সময় রাখালদের দল তার বিরুদ্ধে চিৎকার ও গোলমাল করলেও সে ভয় কিম্বা বাধা পায় না। ঠিক তেমনি করে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু যুদ্ধ করবার জন্য সিয়োন পাহাড় ও তার উঁচু জায়গাগুলোতে নেমে আসবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আমাকে এই কথা বলছেন, “সিংহ তার শিকারের পশু নিয়ে গর্জন করবার সময় রাখালদের দল তার বিরুদ্ধে চিৎকার ও গোলমাল করলেও সে ভয় কিংবা বাধা পায় না। ঠিক তেমনি করে আল্লাহ্ রাব্বুল আলামীন যুদ্ধ করবার জন্য সিয়োন পাহাড় ও তার উঁচু জায়গাগুলোতে নেমে আসবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আমাকে বলেছেন, কোন সিংহ পশুপাল থেকে পশু ধরে নিয়ে গিয়ে বধ করলে মেষপালকদের শত চীৎকার ও কোলাহলেও সে যেমন বিরত হয় না, ঠিক তেমনি, সিয়োন পর্বতকে রক্ষা করা থেকে সর্বশক্তিমান প্রভু পরমেশ্বরকে কেউ বিরত করতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমাকে বলেছিলেন, “একটা সিংহ অথবা সিংহশাবক যখন কোন পশুকে খাবার জন্য ধরে সে তখন তার শিকারের ওপর দাঁড়ায় ও গর্জন করে| তখন কোন কিছুই সিংহটিকে ভয় দেখাতে পারে না| যদি মানুষ আসে এবং চেষ্টাও করে সিংহটি ভীত হয় না| মানুষ যথেষ্ট হল্লা জুড়তে পারে| কিন্তু সিংহ পালায়় না|” একই ভাবে সর্বশক্তিমান প্রভু আসবেন সিয়োন পর্বতে| পর্বতের ওপর প্রভু যুদ্ধ করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু আমাকে এই কথা বলছেন, যেমন একটি সিংহ, এমনকি একটি যুবসিংহ, তার শত্রু শিকারে পরিণত হয়, যখন মেষপালকদের একটি দল একটি বিরুদ্ধে আর একটি বলে। কিন্তু তাদের কন্ঠ কাঁপে না আর তাদের শব্দ থেকে দূরে সরে না; ঠিক তেমনি করে বাহিনীদের সদাপ্রভু যুদ্ধ করবার জন্য সিয়োন পাহাড় ও তার উঁচু পর্বতে নেমে আসবেন।