Isaiah 31:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন পাখিরা বাসার উপরে উড়তে থাকে, তেমনি বাহিনীগণের মাবুদ জেরুশালেমকে ঢেকে রাখবেন, ঢেকে রেখে উদ্ধার করবেন এবং আগে গিয়ে রক্ষা করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মাথার উপরে পাখিরা যেমন উড়তে থাকে, সেভাবেই সর্বশক্তিমান সদাপ্রভু জেরুশালেমকে রক্ষা করবেন; তিনি তার ঢালস্বরূপ হয়ে তাকে উদ্ধার করবেন, তিনি তাকে ‘অতিক্রম করে’ তাকে উদ্ধার করবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন পক্ষীরা [বাসার উপরে] উড়িতে থাকে, তদ্রূপ বাহিনীগণের সদাপ্রভু যিরূশালেমকে আবৃত রাখিবেন, আবৃত রাখিয়া উদ্ধার করিবেন, এবং অগ্রে গিয়া রক্ষা করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন পক্ষীরা [বাসার উপরে] উড়িতে থাকে, তদ্রূপ বাহিনীগণের সদাপ্রভু যিরূশালেমকে আবৃত রাখিবেন, আবৃত রাখিয়া উদ্ধার করিবেন, এবং অগ্রে গিয়া রক্ষা করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাখীরা যেমন বাসার উপর উড়তে থাকে, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু তেমনি করে যিরূশালেমকে ঢেকে রাখবেন। তিনি তাকে ঢেকে রাখবেন ও উদ্ধার করবেন, আর তার উপর দিয়ে গিয়ে তাকে রক্ষা করবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাখীরা যেমন বাসার উপর উড়তে থাকে, আল্লাহ্‌ রাব্বুল আলামীন তেমনি করে জেরুজালেমকে ঢেকে রাখবেন। তিনি তাকে ঢেকে রাখবেন ও উদ্ধার করবেন, আর তার উপর দিয়ে গিয়ে তাকে রক্ষা করবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাখি যেমন তার শাবকদের রক্ষা করার জন্য নীড়ের উপরে ডানা মেলে ঝুঁকে থাকে, ঠিক সেইভাবে প্রভু পরমেশ্বর জেরুশালেমকে উদ্ধার করবেন, রক্ষা করবেন তাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাসার ওপর উড়ন্ত পাখির মত সর্বশক্তিমান প্রভু জেরুশালেমের হয়ে যুদ্ধ করবেন| প্রভু তাঁকে রক্ষা করবেন| প্রভু জেরুশালেমকে প্রতিরক্ষা করবেন এবং তাকে উদ্ধার করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উড়ন্ত পাখির মত, তাই বাহিনীদের সদাপ্রভু তেমনি করে যিরূশালেমকে রক্ষা করবেন। তিনি তাকে ঢেকে রাখবেন ও উদ্ধার করবেন, আর তার উপর দিয়ে গিয়ে তাকে সংরক্ষণ করবেন।