Isaiah 31:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ সেদিন প্রত্যেকে নিজ নিজ রূপার মূর্তি ও সোনার মূর্তি, যে যে পাপবস্তু তোমরা নিজের হাতে গঠন করেছ, সেসব ফেলে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন, তোমাদের প্রত্যেকেই তোমাদের পাপিষ্ঠ হাতে গড়া রুপোর ও সোনার প্রতিমাগুলিকে অগ্রাহ্য করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সেই দিন প্রত্যেক জন আপন আপন রৌপ্যপ্রতিমা ও স্বর্ণপ্রতিমা, যে যে পাপবস্তু তোমরা স্বহস্তে গঠন করিয়াছ, সে সকল ফেলিয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ সেই দিন প্রত্যেক জন আপন আপন রৌপ্য-প্রতিমা ও স্বর্ণ-প্রতিমা, যে যে পাপবস্তু তোমরা স্বহস্তে গঠন করিয়াছ, সেই সকল ফেলিয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ সেই দিন তোমরা সবাই যে সব সোনা ও রূপার মূর্তি তৈরী করে পাপ করেছ সেগুলো দূর করে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ সেই দিন তোমরা সবাই যে সব সোনা ও রূপার মূর্তি তৈরী করে গুনাহ্‌ করেছ সেগুলো দূর করে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন এক সময় আসছে, যখন তোমরা তোমাদের রৌপ্য ও স্বর্ণ নির্মিত অলীক প্রতিমাগুলি ছুঁড়ে ফেলে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখনই সোনা রূপো দিয়ে তোমাদের তৈরী করা মূর্ত্তির পূজা লোকেরা ছেড়ে দেবে| তোমরা সত্যিই ঐসব মূর্ত্তি তৈরী করবার সময় পাপ করেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সেদিন তোমরা প্রত্যেকেই রৌপ্য মূর্ত্তি পরিত্যাগ করবে এবং তারা নিজের হাতেই সোনার মূর্ত্তি তৈরী করে পাপী হয়েছ।