Isaiah 31:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ত্রাসের কারণে তার শৈল চলে যাবে, তার সেনাপতিরা নিশান দেখে দারুণ ভয় পাবে; সিয়োনে যাঁর আগুন ও জেরুশালেমে যাঁর তুন্দুর আছে, সেই মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রচণ্ড ভীতির কারণে তাদের দৃঢ় দুর্গের পতন হবে; যুদ্ধনিশান দেখে তাদের সেনাপতিরা আতঙ্কগ্রস্ত হবে,” একথা বলেন সদাপ্রভু, যার আগুন আছে সিয়োনে, যার চুল্লি আছে জেরুশালেমে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ত্রাসপ্রযুক্ত তাহার শৈল চলিয়া যাইবে, তাহার সেনাপতিগণ পতাকায় বিহ্বল হইবে; সিয়োনে যাঁহার অগ্নি ও যিরূশালেমে যাঁহার তুন্দুর আছে, সেই সদাপ্রভু এই কথা কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ত্রাসপ্রযুক্ত তাহার শৈল চলিয়া যাইবে, তাহার সেনাপতিগণ পতাকায় বিহ্বল হইবে; সিয়োনে যাঁহার অগ্নি ও যিরূশালেমে যাঁহার তুন্দুর আছে, সেই সদাপ্রভু এই কথা কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের রাজা ভয়ে পালিয়ে যাবে; তার সেনাপতিরা পতাকা দেখে দারুণ ভয় পাবে।” সিয়োনে যাঁর আগুন আছে, আর যিরূশালেমে আছে চুলা, সেই সদাপ্রভুই এই কথা বলছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের বাদশাহ্‌ ভয়ে পালিয়ে যাবে; তার সেনাপতিরা নিশান দেখে দারুণ ভয় পাবে।” সিয়োনে যাঁর আগুন আছে, আর জেরুজালেমে আছে চুলা, সেই মাবুদই এই কথা বলছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের সম্রাট পালিয়ে যাবে দারুণ আতঙ্কে, এবং তাদের সেনাপতিরা ভয়ে পতাকা ফেলে পালাবে। যে প্রভু পরমেশ্বর জেরুশালেমে পূজিত হন, হোমের জন্য যাঁর অগ্নি সেখানে প্রজ্বলিত হয়—একথা তাঁরই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের নিরাপদ স্থান ধ্বংস হবে| তাদের নেতারা পরাস্ত হয়ে তাদের পতাকা ত্যাগ করবে| ঐসব কথা প্রভুই বলেছেন| প্রভুর অগ্নিস্থান (বেদী) সিয়োনে আছে| প্রভুর উনুন (বেদী) জেরুশালেমে আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সন্ত্রাসের কারণে তারা বিশ্বাস হারিয়েছে এবং তার সেনাপতিরা সদাপ্রভুর পতাকা দেখে ভয় পাবে।” সদাপ্রভুই এই কথা বলছেন, সিয়োনে যাঁর আগুন আছে, আর যিরূশালেমে আছে আগুনের পাত্র।