Isaiah 32:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে নিশ্চিন্তমনা যুবতীরা, এক বছর পরে কিছু দিন গত হলে পর তোমরা তোমরা ভয়ে কাঁপবে, কেননা আঙ্গুর ফলের সংহার হবে, ফল পাড়বার সময় আসবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক বছরের একটু বেশি সময় অতিক্রান্ত হলে, নিশ্চিন্তমনা তোমরা ভয়ে কাঁপবে; দ্রাক্ষাচয়ন ব্যর্থ হবে, ফল সংগ্রহের সময় আর আসবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে নিঃশঙ্ক-চিত্তা যুবতীরা, বৎসরের পরে কিছু দিন গত হইলে তোমরা উদ্বিগ্না হইবে, কেননা দ্রাক্ষাফলের সংহার হইবে, ফল পাড়িবার সময় আসিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে নিঃশঙ্ক-চিত্ত যুবতীরা, বৎসরের পরে কিছু দিন গত হইলে তোমরা উদ্বিগ্ন হইবে, কেননা দ্রাক্ষাফলের সংহার হইবে, ফল পাড়িবার সময় আসিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে নিশ্চিন্তমনা মেয়েরা, এক বছরের কিছু বেশী সময় হলে পর তোমরা ভয়ে কাঁপবে, কারণ আংগুর নষ্ট হয়ে যাবে, ফল পাড়বার সময় আসবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে নিশ্চিন্তমনা মেয়েরা, এক বছরের কিছু বেশী সময় হলে পর তোমরা ভয়ে কাঁপবে, কারণ আংগুর নষ্ট হয়ে যাবে, ফল পাড়বার সময় আসবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আজ তোমরা পরিতৃপ্ত কিন্তু আগামী বছর এমনি দিনে তোমরা উদ্বেগ ও হতাশায় জর্জরিত হবে কারণ তখন সংগ্রহ করার মত দ্রাক্ষাফল আর থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মহিলারা, তোমরা নিজেদের নিরাপদ মনে করো| কিন্তু এক বছর পর তোমরা সমস্যায় পড়বে| কারণ পরের বছর তোমরা দ্রাক্ষাফল সংগ্রহ করতে পারবে না| সংগ্রহ করার মতো কোন দ্রাক্ষাফল তখন থাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভাবনাহীন মেয়েরা, এক বছরের কিছু বেশী দিন হলে পরও তোমরা বিশ্বাস ভাঙ্গবে না, কারণ আঙ্গুর নষ্ট হয়ে যাবে, ফল তোলবার দিন আসবে না।