Isaiah 32:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে নিশ্চিন্ত মহিলারা, তোমরা ভয়ে কাঁপতে থাক; হে নিশ্চিন্তমনা মেয়েরা, তোমরা ভয়ে কাঁপতে থাক; কাপড়-চোপড় খুলে কোমরে চট বাঁধ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আত্মতৃপ্ত নারী তোমরা ভয়ে কাঁপো, নিশ্চিন্তমনা কন্যা, তোমরা শিউরে ওঠো! তোমাদের কাপড়জামা খুলে ফেলো, কোমরে শোকবস্ত্র জড়িয়ে নাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে নিশ্চিন্তারা, কম্পান্বিতা হও; হে নিঃশঙ্কারা, উদ্বিগ্না হও; পরিচ্ছদ খুলিয়া বিবস্ত্রা হও, কটিদেশে চট বাঁধ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে নিশ্চিন্তারা, কম্পান্বিত হও; হে নিঃশঙ্কারা, উদ্বিগ্ন হও; পরিচ্ছদ খুলিয়া বিবস্ত্রা হও, কটিদেশে চট বাঁধ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আরামে-থাকা স্ত্রীলোকেরা আর নিশ্চিন্তমনা মেয়েরা, তোমরা ভয়ে কাঁপতে থাক; তোমাদের কাপড়-চোপড় খুলে কোমরে চট জড়াও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আরামে-থাকা স্ত্রীলোকেরা আর নিশ্চিন্তমনা মেয়েরা, তোমরা ভয়ে কাঁপতে থাক; তোমাদের কাপড়-চোপড় খুলে কোমরে চট জড়াও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা ভাবনাহীন নিরুদ্বেগ জীবন যাপন করছ। কিন্তু আর নয়, এবার তোমরা শঙ্কায়-ভয়ে কেঁপে ওঠ! ছিঁড়ে ফেল তোমাদের পোষাক, পরিবর্তে পরিধান কর চট।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মহিলারা তোমরা এখন শান্ত| কিন্তু তোমাদের ভীত হওয়া উচিৎ| মহিলারা তোমরা নিজেদের নিরাপদ মনে করছ কিন্তু তোমাদের উদ্বিগ্ন হওয়া উচিৎ| তোমরা সুন্দর পোশাক খুলে দুঃখের পোশাক পর| তোমরা কোমরে জড়িয়ে রাখ সেই কাপড়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভাবনাহীন মেয়েরা কাঁপতে থাকে, যন্ত্রণাভোগ করে, তোমাদের আত্মবিশ্বাস বেশি, তোমরা কাপড় খুলে ফেল এবং নিজেকে প্রস্তুত কর।