Isaiah 32:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সকলে বুক চাপড়িয়ে মনোরম ক্ষেতের ও ফলবতী আঙ্গুরলতার জন্য মাতম করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনোরম মাঠগুলির জন্য তোমরা বুক চাপড়াও, ফলবতী দ্রাক্ষালতাগুলির জন্য
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সকলে বুক চাপড়িয়া মনোরম্য ক্ষেত্রের ও ফলবতী দ্রাক্ষালতার জন্য বিলাপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সকলে বুক চাপড়াইয়া মনোরম্য ক্ষেত্রের ও ফলবতী দ্রাক্ষালতার জন্য বিলাপ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চোখ জুড়ানো ক্ষেত ও ফলে ভরা আংগুর লতার জন্য তোমাদের বুক চাপড়াও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চোখ জুড়ানো ক্ষেত ও ফলে ভরা আংগুর লতার জন্য তোমাদের বুক চাপড়াও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোকে বুক চাপড়াও কারণ উর্বরা কৃষিক্ষেত্র ও দ্রাক্ষাকুঞ্জ ধ্বংস হয়ে গেছে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার দুঃখে ভারাক্রান্ত স্তনয়ুগলকে সেই সব দুঃখের কাপড় দিয়ে ঢেকে রাখ| কাঁদো যেহেতু তোমার জমি শস্য শূন্য| তোমার দ্রাক্ষাক্ষেত যা একসময় ফসল দিত তা এখন শূন্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা ফলবান বীজের জন্য ও মনোরম ক্ষেত্রের জন্য কান্নাকাটি করবে।