Isaiah 32:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার লোকদের ভূমিতে কাঁটা ও শেয়ালকাঁটা উৎপন্ন হবে; উল্লাসপ্রিয় নগরের সমস্ত আনন্দ-গৃহেও তা জন্মাবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং আমার প্রজাদের দেশের জন্য, যে দেশ কাঁটাঝোপ ও শিয়ালকাঁটায় ভরে গেছে— হ্যাঁ, তোমরা আমোদ-স্ফূর্তিপূর্ণ গৃহগুলির জন্য এবং হৈ-হল্লাপূর্ণ এই নগরীর জন্য শোক করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রজাদের ভূমিতে কাঁটা ও শেয়ালকাঁটা উৎপন্ন হইবে; উল্লাসপ্রিয় নগরের সমস্ত আনন্দ-গৃহেও তাহা জন্মিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রজাদের ভূমিতে কাঁটা ও শেয়ালকাঁটা উৎপন্ন হইবে; উল্লাসপ্রিয় নগরের সমস্ত আনন্দ-গৃহেও তাহা জন্মিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাঁটাগাছে আর কাঁটাঝোপে ভরা আমার লোকদের দেশের জন্য বুক চাপড়াও। হ্যাঁ, আমোদ-ফুর্তিতে ভরা বাড়ী-ঘর আর হৈ-হুল্লোড়ে ভরা শহরের জন্য বুক চাপড়াও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাঁটাগাছে আর কাঁটাঝোপে ভরা আমার বান্দাদের দেশের জন্য বুক চাপড়াও। জ্বী, আমোদ-ফুর্তিতে ভরা বাড়ী-ঘর আর হৈ-হুল্লোড়ে ভরা শহরের জন্য বুক চাপড়াও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং কাঁটাগাছ ও শিয়ালকাঁটা জন্মাচ্ছে আমার প্রজাদের কৃষিক্ষেত্রে। সমস্ত আনন্দময় গৃহের জন্য কাঁদ, আকুল হয়ে কাঁদ পরিপূর্ণ জীবনের উচ্ছলতায় ভরা সেই নগরীর জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার লোকদের দেশের জন্য কাঁদো| কাঁদো, কারণ দেশে কাঁটাগাছ আর আগাছাই জন্মাবে| কাঁদো সেই সব শহর ও ঘরবাড়ির জন্য যেগুলি এক সময় আনন্দে পরিপূর্ণ ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার লোকদের দেশে কাঁটা ও কাঁটাঝোঁপ বেড়ে উঠবে, এমনকি উচ্ছ্বসিত শহরে সমস্ত আনন্দদায়ক বাড়িতে তা জন্মাবে।