Isaiah 32:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ রাজপুরী পরিত্যক্ত হবে, লোকারণ্যের নগর নির্জন হয়ে পড়বে, পাহাড় ও উঁচু পাহারা-ঘর চিরকালীন গুহা হবে, বন্য গাধার আনন্দের স্থান ও পশুপালের চরাণি-স্থান হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই দুর্গ পরিত্যাক্ত হবে, কোলাহলপূর্ণ নগরীকে ছেড়ে যাওয়া হবে; নগরদুর্গ ও নজরমিনার চিরকালের জন্য মানববর্জিত হবে, যা ছিল একদিন গর্দভদের আনন্দ ও পশুপালের চারণভূমি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ রাজপুরী পরিত্যক্ত হইবে, লোকারণ্যের নগর নির্জ্জন হইয়া পড়িবে, গিরি ও প্রহরি-দুর্গ চিরকাল গুহাময় থাকিয়া বনগর্দ্দভের বিলাস-স্থান ও পশুপালের চরাণি-স্থান হইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ রাজপুরী পরিত্যক্ত হইবে, লোকারণ্যের নগর নির্জন হইয়া পড়িবে, গিরি ও প্রহরি-দুর্গ চিরকাল গুহাময় থাকিয়া বনগর্দভের বিলাস-স্থান ও পশুপালের চরাণি-স্থান হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে পর্যন্ত না উপর থেকে পবিত্র আত্মাকে আমাদের উপর ঢেলে দেওয়া হয় আর মরু-এলাকা উর্বর জমি হয় আর উর্বর জমি বনের মত মনে হয়, সেই পর্যন্ত দুর্গে ও গোলমালে ভরা শহরে কেউ থাকবে না, আর পাহাড় ও পাহারা-ঘর পোড়ো জমি হবে। তা বুনো গাধাগুলোর আনন্দের স্থান ও পশুপালের চরবার জায়গা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে পর্যন্ত না উপর থেকে পাক-রূহ্‌কে আমাদের উপর ঢেলে দেওয়া হয় আর মরুভূমি উর্বর জমি হয় আর উর্বর জমি বনের মত মনে হয়, সেই পর্যন্ত কেল্লায় ও গোলমালে ভরা শহরে কেউ থাকবে না, আর পাহাড় ও পাহারা-ঘর পোড়ো জমি হবে। তা বুনো গাধাগুলোর আনন্দের স্থান ও পশুপালের চরবার জায়গা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজপুরীও পরিত্যক্ত জনশূন্য হয়ে যাবে, রাজধানী হবে পরিত্যক্ত নির্জন। গিরি ও প্রহরাদুর্গ ধ্বংস হয়ে যাবে চিরতরে। সেখানে বিচরণ করবে বন্য গর্দভ, সেইস্থান হবে মেষপালের মনোরম চারণক্ষেত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা রাজধানী, শহর ত্যাগ করবে| প্রাসাদ ও দুর্গগুলি পরিত্যক্ত হবে| লোকরা ঘরে বসবাস করতে পারবে না| তারা গুহায় গিয়ে বাস করবে| বুনো গাধা ও মেষ শহরে বসবাস করবে| জীবজন্তুরা সেখানে ঘাস খেতে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ প্রাসাদটি পরিত্যক্ত হবে, জনবসতিপূর্ণ শহরটি নির্জনে পরিণত হবে; পাহাড় এবং প্রহরী দুর্গও চিরকালের পরাজয় স্বীকার করবে।