Isaiah 32:15 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে পর্যন্ত উপর থেকে আমাদের উপরে রূহ্‌ সেচিত না হন, মরুভূমি ফল গাছের বাগানে পরিণত না হয় ও ফলবান ক্ষেত অরণ্য বলে গণ্য না হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যতক্ষণ না আমাদের উপরে পবিত্র আত্মাকে ঢেলে দেওয়া হয় এবং মরুভূমি উর্বর ক্ষেত্র হয় ও উর্বর ক্ষেত্র যেন অরণ্যের মতো মনে হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে পর্য্যন্ত ঊর্দ্ধলোক হইতে আমাদের উপরে আত্মা সেচিত না হন, প্রান্তর ফলবৃক্ষের উদ্যানে পরিণত না হয়, ও ফলশালী ক্ষেত্র অরণ্য বলিয়া গণ্য না হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে পর্যন্ত ঊর্ধ্বলোক হইতে আমাদের উপরে আত্মা সেচিত না হন, প্রান্তর ফলবৃক্ষের উদ্যানে পরিণত না হয়, ও ফলশালী ক্ষেত্র অরণ্য বলিয়া গণ্য না হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ঈশ্বর আর একটিবার আমাদের কাছে তাঁর আত্মাকে প্রেরণ করবেন। পতিত জমি উর্বর হয়ে উঠবে, ভূমি দান করবে প্রচুর ফসল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যতদিন না ঈশ্বর ওপর থেকে আমাদের জন্য তাঁর আত্মা প্রেরণ করেন ততদিন এটা চলতে থাকবে| কিন্তু ভবিষ্যতে এই মরুভূমি উত্তর ইস্রায়েলের সুউর্বর আবাদি এলাকা কর্মিলে পরিণত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যতক্ষণ না উপর থেকে ঈশ্বরের আত্মাকে আমাদের উপর ঢেলে দেওয়া হয় এবং মরু-এলাকা ফল ভরা ক্ষেত্র হয়ে ওঠে ও ফলদায়ক ক্ষেত্রকে একটি বন হিসাবে করা হবে, সেখানে পশুপালের চরবার জায়গায় হবে।