Isaiah 32:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শান্তিই ধার্মিকতার কাজ হবে এবং চিরকালের জন্য সুস্থিরতা ও চিরন্তন নিরাপত্তা ধার্মিকতার ফল হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শান্তি হবে ধার্মিকতার ফল, আর ধার্মিকতার প্রতিক্রিয়া হবে চিরকালের জন্য প্রশান্তি ও নির্ভরতা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শান্তিই ধার্ম্মিকতার কার্য্য হইবে, এবং চিরকালের জন্য সুস্থিরতা ও নিঃশঙ্কতা ধার্ম্মিকতার ফল হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শান্তিই ধার্মিকতার কার্য হইবে, এবং চিরকালের জন্য সুস্থিরতা ও নিঃশঙ্কতা ধার্মিকতার ফল হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সততার ফল হবে শান্তি, আর তার ফলে চিরকালের জন্য স্থিরতা ও নিশ্চয়তা আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সততার ফল হবে শান্তি, আর তার ফলে চিরকালের জন্য স্থিরতা ও নিশ্চয়তা আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ প্রত্যেকেই সঙ্গত কাজ করবে, সেখানে চিরদিন বিরাজ করবে নিরাপত্তা ও শান্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ধার্মিকতা চির কালের জন্য শান্তি ও নিরাপত্তা এনে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধার্মিকতার কাজ হবে শান্তির এবং ধার্মিকতার ফলাফল, শান্তি ও আস্থা চিরকালের জন্য থাকবে।