Isaiah 32:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমার লোকেরা শান্তির আশ্রমে, চিরন্তন নিরাপত্তার আবাসে ও নিশ্চিন্ত বিশ্রাম-স্থানে বাস করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার প্রজারা শান্তিপূর্ণ বসতবাড়িতে বসবাস করবে, তাদের গৃহ হবে নিরাপদ, তা হবে বাধাহীন বিশ্রামের স্থান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমার প্রজাগণ শান্তির আশ্রমে, নিঃশঙ্কতার আবাসে ও নিশ্চিন্ততার বিশ্রাম-স্থানে বাস করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমার প্রজাগণ শান্তির আশ্রমে, নিঃশঙ্কতার আবাসে ও নিশ্চিন্ততার বিশ্রাম-স্থানে বাস করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার লোকেরা শান্তিপূর্ণ বাসস্থানে, নিরাপদ বাড়ী-ঘরে ও গোলমালহীন বিশ্রামের জায়গায় বাস করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বান্দারা শান্তিপূর্ণ বাসস্থানে, নিরাপদ বাড়ী-ঘরে ও গোলমালহীন বিশ্রামের জায়গায় বাস করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরভক্তেরা থাকবে সমস্ত চিন্তা ভাবনার ঊর্ধ্বে, তাদের গৃহ হবে শান্তিময়, নিরাপদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার লোকরা এই সুন্দর শান্তিপূর্ণ জায়গায় বাস করবে| আমার লোকরা নিরাপদ তাঁবুতে বাস করবে| তারা শান্ত ও শান্তিপূর্ণ জায়গায় বাস করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার লোকেরা শান্তিতে বাস করবে, নিরাপদ ঘরগুলোতে ও শান্ত বিশ্রাম জায়গায়।