Isaiah 32:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রত্যেক জন মানুষ যেন হবে ঝড়ো বাতাসের বিরুদ্ধে আচ্ছাদন, ঝড়ের বিরুদ্ধে আশ্রয়ের স্থান, শুকনো স্থানে পানির স্রোত ও ক্লান্তিজনক ভূমিতে কোন প্রকাণ্ড শৈলের ছায়ার মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেকজন মানুষ বাতাসের বিরুদ্ধে রক্ষা পাওয়ার স্থান হবে এবং হবে ঝড়ের বিরুদ্ধে রক্ষা পাওয়ার আশ্রয়স্থান। তারা হবে মরুভূমিতে জলস্রোতের মতো এবং তৃষ্ণার্তদের দেশে এক মহাশৈলের ছায়ার মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন বাত্যা হইতে আচ্ছাদন, ও ঝটিকা হইতে অন্তরাল, যেমন শুষ্ক স্থানে জলস্রোত ও শ্রান্তিজনক ভূমিতে কোন প্রকাণ্ড শৈলের ছায়া, এক জন মনুষ্য তদ্রূপ হইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন বাত্যা হইতে আচ্ছাদন, ও ঝটিকা হইতে অন্তরাল, যেমন শুষ্ক স্থানে জলস্রোত ও শ্রান্তিজনক ভূমিতে কোন প্রকাণ্ড শৈলের ছায়া, একজন মনুষ্য তদ্রূপ হইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের প্রত্যেকজন হবে যেন বাতাস থেকে আড়ালের জায়গা আর ঝড় থেকে আশ্রয়স্থান, যেন মরুভূমিতে জলের স্রোত আর রোদে পোড়া জমিতে বড় পাথরের ছায়া।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের প্রত্যেকজন হবে যেন বাতাস থেকে আড়ালের জায়গা আর ঝড় থেকে আশ্রয়স্থান, যেন মরুভূমিতে পানির স্রোত আর রোদে পোড়া জমিতে বড় পাথরের ছায়া।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা প্রত্যেকেই হবেন ঝড়ের দিনের আশ্রয় এবং ঘূর্ণিঝড়ের সময়ে আত্নরক্ষার স্থান স্বরূপ। তাঁরা হবেন মরুভূমিতে জলধারার মত, ঊষর প্রান্তরে বিশাল শৈলের ছায়ার মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি এসব ঘটনাগুলি ঘটে তবে রাজা সেই জায়গার মতোই হবে যেখানে রোদ ও বৃষ্টি থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারব| এটা হয়ে উঠবে শুকনো জমিতে জলপ্রবাহ সমূহের মতো| এটা হবে গরম ভূখণ্ডে বিশাল পাথর খণ্ডের শীতল ছায়ার মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রত্যেকে বাতাস থেকে আশ্রয়ের মত এবং ঝড় থেকে আশ্রয়ের মত, একটি শুকনো জায়গায় জলপ্রবাহের মত, গ্লানির দেশে একটি বিশাল শিলার ছায়া মত হবে।